চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা।নয়ডার সেক্টর ২০-তে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পাঁচ বছরের কন্যাসন্তানের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটির বাবা ও এক আত্মীয়কে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। নয়ডা (Noida)পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।
[আরও পড়ুনঃ Python Rescue: রাজবাড়ির কুয়ো থেকে বিশালাকার অজগর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য]
আহত দুই ব্যক্তি হলেন গুল মোহাম্মদ ও রাজা। এনারা নয়ডার সেক্টর ৪৫-এর কাছাকাছি সদরপুর এলাকার বাসিন্দা। তাঁদের দাবি, শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাঁরা রাতেই স্কুটারে করে সেক্টর-৩০-এর পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থে যাচ্ছিলেন। সেই সময় সেক্টর-২০ এলাকায় হঠাৎই দ্রুত গতিতে আসা একটি বিএমডব্লিউ তাঁদের স্কুটারটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।(Noida)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন গুল মোহাম্মদ ও রাজা। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই পুলিশ বিএমডব্লিউ গাড়িটি জব্দ করেছে এবং গাড়িচালক ও সহযাত্রীকে আটক করা হয়েছে। ধৃতদের নাম যথাক্রমে যশ শর্মা (নয়ডা সেক্টর ৩৭-এর বাসিন্দা) ও অভিষেক রাওয়াত (নয়ডা সেক্টর ৭০-এর বাসিন্দা)। সেক্টর-২০ থানায় রাখা গাড়ি ও স্কুটারের ছবি থেকে স্পষ্ট, দুই যানবাহনেরই সামনে অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে বেপরোয়া গতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।(Noida)
তবে ঘটনার বিস্তারিত তদন্ত এখনও চলছে।এই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বলা বাহুল্য, এই ঘটনা প্রথম নয়। এরআগেও বিএমডব্লিউ ধাক্কায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সম্প্রতি, উত্তরপ্রদেশে বিএমডব্লিউ গাড়ি এবং একটি ইনোভার মধ্যে চলে রেষারেষি। আর তারজেরেই মৃত্যু হয়েছিল দুজনের। এই ঘটনার ছায়া এবার পড়ল নয়ডায়।