Bangla Jago Desk: আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মৃত্যু বেশ কয়েকজন রেল যাত্রীর। আহত অনেকে। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতা এখনও কাটেনি। সেই রেশ কাটতে নাক কাটতেই আবার দুর্ঘটনা। হাওড়া-মুম্বাই গামী এক্সপ্রেস লাইনচ্যুত। ট্রেনের আঠরটি বগি লাইনচ্যুত হয়। প্রচন্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে এক্সপ্রেস। এই দুর্ঘটনা নিয়ে করা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, সরকারের অপদার্থতা কি শেষ হবে না’? কেন্দ্রীয় রেল মন্ত্রকের ব্যর্থতাকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। কেন বারে বারে এ ধরনের দুর্ঘটনা ঘটছে সেই প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতা এর জন্য দায়ী বলে মনে করেন মমতা। দুর্ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আমি গম্ভীরভাবে জিজ্ঞাসা করি: এটাই কি শাসন? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ, রেললাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার কি শেষ থাকবে না?’ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! হাওড়া- ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগে আজ ভোরে মুম্বাই মেল লাইনচ্যুত, একাধিক মৃত্যু এবং বিপুল সংখ্যক আহতের দুঃখজনক পরিণতি।
Another disastrous rail accident! Howrah- Mumbai mail derails in Chakradharpur division in Jharkhand today early morning, multiple deaths and huge number of injuries are the tragic consequences.
I seriously ask: is this governance? This series of nightmares almost every week,…
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2024
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শোকাহত পরিবারের প্রতি, আত্মীয়দের প্রতি সমবেদনা জানাই।’গত এক মাসে চারটি দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই রেলের গাফিলতি দায়ী বলে সামনে উঠে এসেছে। সম্প্রতি এক রিপোর্টে রেলের কঙ্কালসার চেহারাটা ধরা পড়ে। তারপরেও কোন ভ্রুক্ষেপ নেই।নরেন্দ্র মোদি সরকারের আমলে আলাদা করে রেল বাজেট উঠে গিয়েছে। কেন্দ্রীয় অর্থ বাজেটের মধ্যে মিশে গিয়েছে রেল বাজেট। নতুন করে রেলের পরিকল্পনা হয় না বলে অভিযোগ। এই রেল দুর্ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার।