Bangla Jago Desk : বৃহস্পতিবার বাজেট পেশের পর বেশ কয়েকবার ওঠানামা করে মুম্বাইয়ের শেয়ারবাজার। শুক্রবার সকালে বাজার খোলার পরই বেড়ে যায় সেনসেক্স ও নিফটির সূচক। ইতিহাসে এটাই প্রথমবার নিফটি পেরল ২২ হাজারের গণ্ডি। বৃহস্পতিবার নিম্নমুখী সূচকেই বন্ধ হয়েছিল বাজার। শুক্রবার সকালে ১২০০-র উপর উঠে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স।
বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই এক হাজারের বেশি উঠে যায় সেনসেক্সের সূচক। পৌঁছে যায় ৭৩ হাজারের দোড়গোড়ায়। জানা যাচ্ছে ১.৭৭ শতাংশ বেড়েছে সেনসেক্সের সূচক। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১১৫৭ পয়েন্ট বেড়ে সেনসেক্স থাকে ৭২৮১২.৯১-এ। তবে এদিন বিশেষ রেকর্ড গড়েছে নিফটি। ইতিহাসে প্রথমবার ২২ হাজার পেরিয়েছে নিফটির ৫০-এর সূচক। ১.৭ শতাংশ বেড়ে ২২ হাজার ৮৬ পয়েন্টে উঠে যায় নিফটি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সেনসেক্স ও নিফটির দাপট কমে আসে কিছুটা।
তবে বাজার খুলতেই বেশ কিছুটা এগিয়ে যায় স্টকের সূচক। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সূচক নিম্নমুখী থাকার পর শুক্রবার সকালে শেয়ারের সূচক বাজার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব ঘাটতি নিয়ে নির্মলা সীতারামনের ঘোষণা। বাজেটে তিনি জানান, আগামী অর্থবর্ষে রাজস্ব ঘাটতি কমে দাঁড়াবে ৫.৮ শতাংশে। এই ঘোষণার পরদিন থেকেই নতুন বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহী হন লগ্নিকারীরা।
FREE ACCESS