ad
ad

Breaking News

New Vande Bharat Express

New Vande Bharat Express: বারাণসী থেকে একসঙ্গে ৪টি নতুন ‘বন্দে ভারত’ ট্রেনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী

চারটি রুটের মধ্যে প্রথমেই রয়েছে বেনারস–খাজুরাহো বন্দে ভারত।

New Vande Bharat Express trains launched in India

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভারতের রেল পরিষেবায় আরও এক নতুন মাইলফলক। শনিবার বারাণসী থেকে একসঙ্গে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নতুন চার রুট হলো  বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু।প্রধানমন্ত্রী উদ্বোধনের পর এক জনসভায় বলেন, ‘ বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত ভারত ট্রেনগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই ট্রেনগুলি কেবল যাত্রীদের আরামই দিচ্ছে না, দেশের অর্থনীতি, পর্যটন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করছে (New Vande Bharat Express)।

আরও পড়ুনঃ চাপ সামলাতে না পেরে কানপুরে আত্মহত্যা তরুণ ছাত্রের, উদ্ধার সুইসাইড নোট

চারটি রুটের মধ্যে প্রথমেই রয়েছে বেনারস–খাজুরাহো বন্দে ভারত। এই ট্রেনটি বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট এবং খাজুরাহো-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরকে যুক্ত করবে। কেন্দ্রের মতে, এই রুট চালু হলে উত্তর ভারতের ধর্মীয় ও ঐতিহাসিক পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে। অন্যান্য ট্রেনের তুলনায় এই যাত্রায় প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট সময় বাঁচবে। দ্বিতীয়ত , লখনউ–সাহারানপুর রুটে  বন্দে ভারত। এই ট্রেনটি লখনউ, সীতাপুর, শাহজাহানপুর, বরেলি, মোরাদাবাদ, বিজনৌর এবং সাহারানপুর স্টেশনে দাঁড়াবে। যাত্রা সম্পূর্ণ করতে সময় লাগবে ৭ ঘণ্টা ৪৫ মিনিট, যা অন্য ট্রেনের তুলনায় এক ঘণ্টা কম। এই রুটে উত্তরপ্রদেশের একাধিক শহরের মধ্যে সংযোগ আরও শক্তিশালী হবে। তৃতীয়ত, ফিরোজপুর–দিল্লি রুটে  বন্দে ভারত (New Vande Bharat Express)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

দিল্লি ও পাঞ্জাবের ফিরোজপুর, ভাতিন্ডা এবং পাতিয়ালাকে সরাসরি যুক্ত করবে এই ট্রেন। ফিরোজপুর থেকে দিল্লি পৌঁছতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিট। কেন্দ্রের আশা, এই রুট চালু হলে বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। চতুর্থত, এরনাকুলাম–বেঙ্গালুরু বন্দে ভারত। দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটটি ৮ ঘণ্টা ৪০ মিনিটে এরনাকুলাম থেকে বেঙ্গালুরু পৌঁছে দেবে। আইটি হাব এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিকে যুক্ত করার পাশাপাশি এটি কেরালা, তামিলনাড়ু ও কর্নাটকের পর্যটন শিল্পকেও আরও গতিশীল করবে।ওয়াকিবহাল মহলের মতে, এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চালুর মাধ্যমে ভারতীয় রেল পরিষেবা আরও আধুনিক ও গতিময় হয়ে উঠবে, যা ‘ নতুন ভারতের অবকাঠামো উন্নয়নের প্রতীক’  বলেই মনে করা হচ্ছে (New Vande Bharat Express)।