Bangla Jago TV Desk, সুমিত দে : সুড়ঙ্গে ভার্টিক্যাল ড্রিলিংয়ের কাজ করতে গিয়ে পাহাড়ের ভিতরে পাওয়া গিয়েছে জলস্তর। ড্রিলিংয়ের কাজ যত এগোচ্ছে, ততই পাহাড়ের গা বেয়ে বেরিয়ে আসছে জল। উত্তর কাশীতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সুরঙ্গে ঢুকছে জল। রেস্কিউ পাইপ ছুঁয়ে ঢুকছে জল।
সুরঙ্গে নয়া বিপদ দেখছে উদ্ধারকারী দল। সুরঙ্গে আটকে থাকা ১৬ দিন ধরে শ্রমিকদের উদ্ধার কাজ কপালে ছিন্তার ভাঁজ ফেলেছে উদ্ধারকারীদের। এখন দেখার বিষয় সেটাই যে কীভাবে সুরঙ্গ থেকে বের করে আনা যায় আটকে থাকা শ্রমিকদের।
এই সুরঙ্গেই আটকে রয়েছেন বাংলার একাধিক পরিযায়ী শ্রমিক। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই সুরঙ্গে আটকে থাকা বাংলার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
FREE ACCESS