ad
ad

Breaking News

Tripura

উল্টোপুরাণ! এবার সিবিআই দফতরে চোরের অভিযান, বাদ গেলনা দরজা-জানালাও

তাদের কাছ থেকে ৮টি আলমারি, সাতটি কাঠের চেয়ার, চারটি জানলা, একটি গিজার এবং চারটি ধাতব চেয়ার উদ্ধার করা হয়েছে।

Myth turned upside down! This time, thieves raided the CBI office, even the doors and windows were not spared

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: চুরির ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এবার চোরের দল যা করল, তাতে হতবাক সিবিআই-ও! ত্রিপুরার আগরতলার শ্যামলী বাজারে সিবিআই দফতরে ঘটে গেল এক বিস্ময়কর চুরির ঘটনা। দরজা, জানলা, এমনকি স্টিলের আলমারিও চুরি গেছে!

গত পাঁচ মাস ধরে এই দফতর বন্ধ ছিল। কিন্তু গত মঙ্গলবার যখন সিবিআই আধিকারিকরা সেখানে যান, তখন চমকে ওঠেন। অফিসের সবকিছু বদলে গেছে— জানলা-দরজা উধাও, আলমারি, চেয়ার-টেবিল সবই গায়েব!

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিবিআই ইনস্পেক্টর অনুরাগ চুরির মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ বিপ্লব দেববর্মা এবং রাজু ভৌমিক নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। এরপর আরও চারজনকে ধরা হয়।

তাদের কাছ থেকে ৮টি আলমারি, সাতটি কাঠের চেয়ার, চারটি জানলা, একটি গিজার এবং চারটি ধাতব চেয়ার উদ্ধার করা হয়েছে। এই ঘটনা নিয়ে এখন ত্রিপুরা জুড়ে চর্চা চলছে। কীভাবে এত বড় চুরি হলো, আর এতদিন কেন কেউ টের পেল না—এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল।