ad
ad

Breaking News

Narendra Modi

পহেলগাঁও হামলার পর প্রথমবার কাশ্মীর সফর! মোদির যাত্রা নিয়ে জল্পনা

এই পরিস্থিতিতে এবার জম্মু ও কাশ্মীর যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বন্দে ভারত উদ্বোধনে, যা হওয়ার কথা কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত।

Modi's first visit to Kashmir after Pahalgaon attack! Speculations about Modi's trip

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ‘অপারেশন সিঁদুর’এর পর এই প্রথমবার উপত্যকায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক উন্নয়ন কর্মসূচি নিয়ে তিনি সেখানে যাবেন বলে খবর। বহু সংবাদমাধ্যম তাদের রিপোর্টে দাবি করেছে যে চলতি সপ্তাহেই সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর জম্মু সফরের এবং এর আসল উদ্দেশ্য বন্দে ভারতের উদ্বোধন। ৬ থেকে ৮ জুনের মধ্যে উদ্বোধন করা হতে পারে বলে খবর।

গত ১৯ এপ্রিল বন্দে ভারত সহ আরও একাধিক প্রজেক্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপত্যকায় যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত যাওয়া হয়নি। তার তিনদিন পরই পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলা হয় এবং এতে মৃত্যু হয় ২৬ ভারতীয়র। এরপরই শুরু হয় ‘অপারেশন সিঁদুর’, যাতে পাকিস্তানের একাধিক বায়ু সেনাঘাঁটি ও জঙ্গি শিবির উড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যু হয় একাধিক সন্ত্রাসবাদি ও পাক সেনার। বাতিল করে দেওয়া হয় সিন্ধু জলচুক্তিও। পরে শত্রুদেশের কাতর অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত।

এই পরিস্থিতিতে এবার জম্মু ও কাশ্মীর যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বন্দে ভারত উদ্বোধনে, যা হওয়ার কথা কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত। ‘লাইভ মিন্ট’এর অনুযায়ী চলতি সপ্তাহতেই উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ‘রাইজিং কাশ্মীর’ নামক এক স্থানীয় পত্রিকাকে বিজেপি নেতা রবীন্দ্র রায়না জানান, “জুনের প্রথম সপ্তাহতেই প্রধানমন্ত্রী জম্মু সফর করবেন। প্রথম বন্দে ভারত উদ্বোধন করবেন কাশ্মীরে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নির্দিষ্ট তারিখে ভূস্বর্গে আসেন কিনা প্রধানমন্ত্রী।