ad
ad

Breaking News

parlament

প্রধানমন্ত্রীর ‘বঙ্কিম দা’ মন্তব্যে সংসদের বাইরে মনীষীদের ছবি হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের

এছাড়া স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে ‘পুলিন বিকাশ দাস’ এবং মাস্টারদাকে ‘মাস্টার সূর্য সেন’ বলে উল্লেখ করেন।

modi-babu-remark-controversy

চিত্রঃ সংগৃহীত

Truth Of Bengal: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বাবু’ সম্বোধন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদের বাইরে প্রতিবাদে নামলেন। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদে আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন। এছাড়া স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে ‘পুলিন বিকাশ দাস’ এবং মাস্টারদাকে ‘মাস্টার সূর্য সেন’ বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সময়ই তৃণমূল সাংসদ সৌগত রায় প্রতিবাদ জানান। বারবার আপত্তি জানানোর পর মোদি বক্তব্য থামিয়ে বলেন, “আপনার ভাবনাকে আমি সম্মান করি। বঙ্কিমদা বলা আমার ভুল। ওনাকে ‘বঙ্কিমবাবু’ বলছি।” তবে তাতেও তৃণমূল সাংসদরা সন্তুষ্ট হননি। বাংলার সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিজীবী মানুষকে অপমান করার অভিযোগে সংসদে এবং সংসদের বাইরে প্রতিবাদে সরগরম হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস।

সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদারসহ অন্যান্য তৃণমূল সাংসদরা এদিনও সকাল থেকে সেন্ট্রাল হলের বাইরে মৌন বিক্ষোভ দেখান। জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে ভাবে সম্বোধন করা হয়েছে, তার প্রতিবাদেই এদিনের বিক্ষোভ। বাংলার সাহিত্য, সংস্কৃতি এবং বুদ্ধিজীবীদের প্রতি এই অপমান বাংলার মানুষ কখনই মেনে নেবে না।”