ad
ad

Breaking News

Satya Nadella

ভারতে ক্লাউড ও এআইয়ের উন্নয়নে জোর, ২৬ হাজার কোটি বিনিয়োগ মাইক্রোসফটের

ভারতে মেগা বিনিয়োগের সিদ্ধান্ত নিল মাইক্রোসফট। আগামী ২ বছরে ২৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে তাঁরা।

Microsoft to invest Rs 26,000 crore in India, focusing on cloud and AI development

Bangla Jago Desk: ভারতে মেগা বিনিয়োগের সিদ্ধান্ত নিল মাইক্রোসফট। আগামী ২ বছরে ২৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে তাঁরা। মূলত ক্লাউডও এআই পরিকাঠামোর মাণোন্নয়নে জোর দেওয়া হচ্ছে। কোম্পানির তরফে মনে করা হচ্ছে, ২০৩০ নাগাদ এআইয়ের মাধ্যমে ১ কোটি মানুষের দক্ষতা বৃদ্ধি পাবে। এই বিষয়ে আরও জানা গেছে,সত্য নাদেলার বেতন ৬৩শতাংশ বেড়ে গেছে। ৬৬৫কোটি টাকার কাছে বেতন পৌঁছে গেছে। মাইক্রোসফটের উত্তরোত্তর বাজারের শ্রীবৃদ্ধি কার্যত সংস্থাকে আর্থিক দিক দিয়ে লাভবান করে তুলেছে।

মাইক্রোসফটের তরফে আরও ঘোষণা করা হয়েছে, ২৬হাজার কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো উন্নত করা হবে। মঙ্গলবার সংস্থার সিইও সত্য নাদেলা ঘোষণা করেন, ভারতে সম্ভাবনাময় বিনিয়োগের দুয়ার খুলে যাচ্ছে। তাই তাঁদের সংস্থা এদেশে এআইয়ের ক্ষেত্রকে অগ্রাধিকারের তালিকায় রেখে দিয়েছে।

মাইক্রোসফট সংস্থার সিইও সত্য নাদেলা, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন।তিনি ডিজিটাল ও প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের বিপুল সুযোগ সৃষ্টির কথা তুলে ধরেন। নাদেলা এই বিষয়ে জানিয়ে দিয়েছেন,এটাই মাইক্রোসফটের সব থেকে বড় বিনিয়োগ।

মাইক্রোসফটের সমর্থন না মেলায় লক্ষ লক্ষ উইডোজ ১০পিসি নিরাপত্তাজনিত  সমস্যার মুখে

মাইক্রোসফট  সরে যাওয়ায় উইডোজ ১০পিসি নিরাপত্তাজনিত সমস্যার মুখে। ২০২৫ সালে এই সমস্যার মুখে তথ্যপ্রযুক্তির পরিচালকরা। নাদেলা ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন দক্ষতা বৃদ্ধি করার তাঁদের লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে ১কোটি মানুষকে এআই সম্পর্কে দক্ষ করার কাজে হাত দেওয়া হবে। এর মধ্যে ভারতের ২৪লক্ষ ভারতীয়কে এই কাজে যুক্ত করার চেষ্টা হয়েছে,যাঁদের মধ্যে রয়েছেন সিভিল সার্ভেন্ট, কলেজ পড়ুয়াও অক্ষমরাও রয়েছেন।যাঁদের এআই স্কিল বাড়ানোর কাজ জোরদার তত্পরতার সঙ্গে চলছে বলেও সত্য নাদেলা জানিয়েছেন।

মনে করা হচ্ছে, নরেন্দ্র মোদির উন্নত ভারত গড়ার কাজ এতে জোরদার করা হবে। ২০৪৭-এর বিকশিত ভারতের স্বপ্নপূরণ করতে এই কাজ সাহায্য করবে বলেও তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞরা মনে করেন। নাদেলা জোর দিয়ে বলেন আগামীদিনে আর্থিক দিক দিয়ে এই সংস্থার অগ্রগতি হবে। এর মধ্যে, নাদেলার বেতন কয়েকগুণ বেড়ে গেছে, শুধু তাঁর কার্যকারিতা বাড়ায়। ২০১৪ সালে যেখানে ৮৪ মিলিয়ন ডলার প্যাকেজ পেতেন তিনি, এখন সেখানে ৭৯.১ মিলিয়ন ডলার উপার্জন করেন বলে জানিয়েছেন। গত বছর নাদেলা উপার্জন করেন ৪৮.৫মিলিয়ন। কোম্পানীর পেশাদারী দক্ষতা বৃদ্ধিতে যাঁরা সাহায্য করছেন তাঁদের আর্থিক উপার্জনের সুযোগ বাড়ছে বলে সংস্থার কর্ণধাররা মনে করেন।