চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল তিন মাওবাদী নেতা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে কেচকি গ্রামের জঙ্গলঘেরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। সেখানে লুকিয়ে থাকা মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা জবাব দেয় জওয়ানরাও। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হয় তিন মাওবাদী নেতার (Maoist Clash)।
আরও পড়ুনঃ আসছে কোয়েলের নতুন ছবি ‘স্বার্থপর’, প্রকাশ্যে মোশন পোস্টার
নিহতরা নিষিদ্ধ জেজেএমপি সংগঠনের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র মাইকেল রাজ এস জানিয়েছেন, গুলির লড়াইয়ে তিনজন মাওবাদী নেতা মারা গিয়েছে। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যে ভারতকে মাওবাদমুক্ত করা হবে। সেই লক্ষ্যেই ঝাড়খণ্ড, ছত্তিশগড়-সহ মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলোতে লাগাতার অভিযান চলছে (Maoist Clash)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
ইতিমধ্যেই ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানার সীমানা জুড়ে বড়সড় মাওবিরোধী তৎপরতা শুরু হয়েছে। চলতি অভিযানে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। খতম হয়েছে সংগঠনের শীর্ষ নেতা বাসবরাজু ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরও।নিরাপত্তা বাহিনীর দাবি, এই ধারাবাহিক অভিযান মাওবাদী নেটওয়ার্ক ভেঙে দিতে বড় ভূমিকা রাখছে (Maoist Clash)।