ad
ad

Breaking News

Maoist Attack

Maoist Attack: মাওবাদী হামলায় উড়ল রেললাইন, বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত লাইন

রবিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পরে দেখা যায়, রেল লাইনের একাংশ উড়ে গিয়েছে, স্লিপার ছিঁড়ে গিয়েছে।

Maoist Attack on Railway Line in Odisha: Major Tragedy Averted

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আবারও রেলকে নিশানা করল মাওবাদীরা (Maoist Attack)। রবিবার ভোরে ওড়িশার রাংরা-করমপাড়া রেল রুটে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে রেল লাইনের উড়িয়ে দিল তারা। বিস্ফোরণের তীব্রতায় লাইন ক্ষতিগ্রস্ত হয়, যদিও অল্পের জন্য বড়সড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে চক্রধরপুর ডিভিশনের অন্তর্গত এলাকায়। রবিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পরে দেখা যায়, রেল লাইনের একাংশ উড়ে গিয়েছে, স্লিপার ছিঁড়ে গিয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে মাওবাদী পতাকা ও ব্যানারও লাগানো ছিল বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: Attempted Murder: ধর্ষণ কাণ্ডে জামিন পেয়ে নির্যাতিতাকে লক্ষ্য করে গুলি! গ্রেফতার ২]

রেল সূত্রে খবর, একটি ট্রেন ওই রুট দিয়ে যাওয়ার কথা ছিল। সতর্ক লোকো পাইলট সময়মতো পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ায় ট্রেনটি বিপদের মুখে পড়েনি। ফলে অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরপিএফ এবং ওড়িশা পুলিশ। শুরু হয়েছে যৌথ তদন্ত। পুলিশ সূত্রের খবর, এই বিস্ফোরণ সিপিআই (মাওবাদী)-র শহিদ সপ্তাহের অংশ হিসেবে ঘটানো হয়েছে (Maoist Attack)।

উল্লেখ্য, ২১ মে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ নিহত হন। তার প্রতিবাদেই ২৮ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত শহিদ সপ্তাহ পালন করছে মাওবাদীরা।এই শহিদ সপ্তাহের শেষ দিনে, অর্থাৎ ৩ অগাস্টে বন্‌ধের ডাক দেওয়া হয়েছিল। ঝাড়খণ্ড, বিহার, উত্তর ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং অসম  এই পাঁচ রাজ্যে ওই বন্‌ধ কার্যকর হয়। আর ঠিক সেদিনই রেল লাইনে বিস্ফোরণ ঘটাল তারা (Maoist Attack)।

নিহত নেতা বাসবরাজ (নম্বালা কেশব রাও) ছিলেন ভারতের মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতাদের অন্যতম (Maoist Attack)। তিনি ১৯৭০ সাল থেকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র সাধারণ সম্পাদকও ছিলেন। সারা দেশে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল, মাথার দাম ছিল ১ কোটি টাকা। বস্তারের জঙ্গলে গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়।

[আরও পড়ুন: দেশের ইতিহাসে দ্বিতীয়বার, মেট্রো রেলের মাধ্যমে হাসপাতালে পৌঁছল মানব অঙ্গ]

সেই মৃত্যুকেই ‘শহিদ’ বলেই প্রচার করে শহিদ সপ্তাহ পালন করছে মাওবাদীরা। তারই অঙ্গ হিসেবে রবিবার এই রেললাইনে হামলা বলে মনে করছে নিরাপত্তা বাহিনী (Maoist Attack)। আর এই ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে ড্রোন ও ফরেনসিক টিমের সাহায্য নেওয়া হবে। এই ঘটনা নিয়ে জোরকদমে শুরু হয়েছে তদন্ত।