চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মহুয়ার মন্তব্যে সোরগোল শুরু হয়েছে চারিদিকে। সেই বিষয়ে এবার তীব্র প্রতিবাদ জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Mahua Moitra Remark)। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন। তাঁর মতে এই মন্তব্য যেমন নিন্দনীয়, তেমন ক্ষমার অযোগ্য। এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে এমন মন্তব্য দেশের প্রতি অপমান এবং অবিলম্বে এর জন্য ক্ষমা চাওয়া উচিত।
[আরও পড়ুন: Mohun Bagan: গ্রুপের শেষ ম্যাচে করণের হ্যাটট্রিক, পাঠচক্রের বিপক্ষে জয় মোহনবাগানের]
যোগী আদিত্যনাথ লেখেন, “এমন মন্তব্য নিন্দনীয় এবং ক্ষমার অযোগ্য। এটা পুরো দেশের প্রতি অপমান এবং এর জন্য তৃণমূল কংগ্রেসকে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।”
প্রসঙ্গত, সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে বঙ্গ সহ দেশের সব ক্ষেত্রেই তৈরি হয়েছে সোরগোল। সম্প্রতি কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠান শেষে এক বিস্ফোরক মন্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করতে গিয়ে তিনি করে বসেন এক বেফাঁস মন্তব্য। কি বলেছিলেন তিনি? ঘাসফুল শিবিরের সাংসদ প্রধানমন্ত্রীর টেবিলে স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে রাখা উচিত বলে দাবি করেছিলেন।
[আরও পড়ুন: Firhad Hakim: ভোটের আগে ‘ভয় দেখানোর রাজনীতি’, বিজেপিকে নিশানা মেয়র ফিরহাদ হাকিমের]
এরপর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জোরদার রাজনৈতিক তরজা। ঘাসফুল শিবির যে চরম অস্বস্তিতে পড়েছে মহুয়া মৈত্রের এই মন্তব্যের জন্য, তা না বললেও চলে। রাজ্য সরকারকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে। এক কথায় বলতে গেলে, এই মুহূর্তে চরম বিপাকে তৃণমূল সাংসদ।