ad
ad

Breaking News

Mahua Moitra

Mahua Moitra: দিল্লিতে রণক্ষেত্র! নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অসুস্থ মহুয়া-মিতালি

পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ।

Mahua Moitra and Mitali Bag Fall Ill During Delhi EC Protest

চিত্রঃ সংগৃহীত

Bangla JagoDesk: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার নামে ‘ভোটচুরি’র অভিযোগ তুলে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে রণক্ষেত্রের চেহারা নিল বিরোধীদের আন্দোলন। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ। সকালে প্রায় সাড়ে ১১টা নাগাদ সংসদ ভবন থেকে ইন্ডিয়া জোটের সাংসদরা পদযাত্রা শুরু করেন, লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও। তবে দিল্লি পুলিশ এই মিছিলে অনুমতি দেয়নি। তৃণমূল সাংসদদের হাতে ছিল বাংলায় লেখা ব্যানার। কিছুদূর এগোতেই পুলিশ ব্যারিকেড বসিয়ে পথ আটকে দেয়, সাংসদরা পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি (Mahua Moitra)।

আরও পড়ুন: Epic Series: “সিরিজ ফর দা এজেস”, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে অবস্থান দিলীপের

এই সময় বাসে ওঠার পর হঠাৎ জ্ঞান হারান মহুয়া মৈত্র। মুখে ও চোখে জল দিয়ে তাঁকে সজাগ করা হয়, পরে শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। অন্যদিকে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন মিতালি বাগ। দুই সাংসদেরই খোঁজ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লি পুলিশের তরফে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেসহ ১০০-রও বেশি সাংসদকে আটক করে বাসে তোলা হয় (Mahua Moitra)। 

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

রবিবার দিল্লি পুলিশ জানিয়েছিল, বিরোধী জোট ইন্ডিয়া এই মিছিলে কোনও অনুমতি নেয়নি। যদিও নির্বাচন কমিশন কংগ্রেস নেতা জয়রাম রমেশকে চিঠি দিয়ে জানায়, ৩০ জন সাংসদ-সহ প্রতিনিধি দল কমিশনে এসে আলোচনায় অংশ নিতে পারে। কিন্তু ইন্ডিয়া ব্লক স্পষ্ট জানিয়ে দেয়, ২০০ জন সাংসদই যাবেন। এই অচলাবস্থায় মঙ্গলবার দিল্লি পুলিশ ব্যারিকেড বসিয়ে মিছিল আটকাতে গেলে সাংসদরা চড়াও হন। দৃশ্য ধরা পড়ে—শাড়ি পরেই ব্যারিকেড টপকাচ্ছেন মহুয়া মৈত্র, সপা নেতা অখিলেশ যাদবও পেরিয়ে যাচ্ছেন পুলিশি বাঁধা। কিন্তু মুহূর্তের মধ্যেই পুলিশ তাঁদের টেনে-হিঁচড়ে বাসে তোলে। এই ধস্তাধস্তিতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন মহুয়া, বাসের ভেতরে তাঁকে সেবা করতে দেখা যায় সহকর্মী সাংসদদের, যার মধ্যে ছিলেন রাহুল গান্ধীও। অসুস্থ বোধ করেন মিতালি বাগও। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। তাঁর দাবি—“মহিলা সাংসদদের শাড়ি ধরে টেনেছে পুলিশ, জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমার শাড়িও ছিঁড়ে দিয়েছে।”