ad
ad

Breaking News

Punjab

পাঞ্জাবে গুরুদ্বারের সামনে প্রকাশ্যে গুলি করে খুন আপ নেতা

Bangla Jago Desk: পাঞ্জাবের জলন্ধরে প্রকাশ্য দিবালোকে আম আদমি পার্টির (আপ) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত নেতার নাম লাকি ওবেরয়। শুক্রবার সকালে তিনি জলন্ধরের মডেল টাউনের একটি গুরুদ্বারে যাচ্ছিলেন। গুরুদ্বারের সামনে গাড়ি থামাতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পাশেই দাঁড়িয়ে থাকা একটি বাইক […]

lakhi-oberoi-murder-jalandhar-aap-leader-shot-dead-near-gurdwara

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পাঞ্জাবের জলন্ধরে প্রকাশ্য দিবালোকে আম আদমি পার্টির (আপ) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত নেতার নাম লাকি ওবেরয়। শুক্রবার সকালে তিনি জলন্ধরের মডেল টাউনের একটি গুরুদ্বারে যাচ্ছিলেন। গুরুদ্বারের সামনে গাড়ি থামাতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পাশেই দাঁড়িয়ে থাকা একটি বাইক থেকে একাধিক দুষ্কৃতী লাকি ওবেরয়কে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তবে চিকিৎসা চলাকালীন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, লাকি ওবেরয় এবং তাঁর গাড়িকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির সংখ্যা আরও বেশি হতে পারে। জলন্ধর পুলিশের এক সিনিয়র আধিকারিক আপ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, লাকি ওবেরয় জলন্ধরের একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং দলীয় সংগঠনের কাজেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

এই হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মৃতের পরিবারের অভিযোগ। তবে ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডে পঞ্জাবের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কংগ্রেস এই ঘটনার দায় রাজ্যের আপ সরকারের ওপর চাপিয়েছে। বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে।