ad
ad

Breaking News

Kerala

তোলাবাজির টাকা না দেওয়ায় চরম প্রতিশোধ! স্পা কর্মীকে তুলে নিয়ে গণধর্ষণ কেরলে

পুলিশ সূত্রে জানা গেছে, তিরুভাল্লার ওই স্পা সেন্টারের মালিকের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলাবাজির টাকা দাবি করে আসছিল ধৃত সুবিন ও তাঁর সহযোগীরা।

kerala-thiruvalla-extortion-rape-case

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কেরলের তিরুভাল্লা এলাকায় তোলাবাজির টাকা না দেওয়ার প্রতিবাদে এক কর্মীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় বর্তমানে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি চারজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের নাম সুবিন আলেকজ়ান্ডার ওরফে মারানা সুবিন (২৯) এবং বার্লিন দাস (৩৮)।   

পুলিশ সূত্রে জানা গেছে, তিরুভাল্লার ওই স্পা সেন্টারের মালিকের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলাবাজির টাকা দাবি করে আসছিল ধৃত সুবিন ও তাঁর সহযোগীরা। কিন্তু স্পা মালিক বারবার টাকা দিতে অস্বীকার করেন। এর ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। 

জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি সুবিন ও তাঁর দলবল ওই স্পা সেন্টারে এসে প্রায় ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মালিকের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। এরপরই অভিযোগ, ওই স্পা সেন্টারের এক কর্মীকে তুলে নিয়ে যায় সুবিনের দল। এরপরই স্পা-এর একটি ঘরে তাকে ছুরি দেখিয়ে গণধর্ষণ করা হয়।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ডও করেছে। অভিযোগ, তারা শুধু কর্মীকে আক্রান্ত করেই থেমে যায়নি—দোকানে আসা গ্রাহকদেরও বেধড়ক মারধর করেছে এবং দোকান ভাঙচুর করেছে।

ঘটনার পরই স্থানীয় থানায় অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে। ধৃতদের জেরা করে বাকিদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি, তদন্তে দেখা হচ্ছে—তোলাবাজির টাকা না দেওয়ার কারণেই কি এই ভয়াবহ ঘটনা ঘটেছে।

ধৃত সুবিন আলেকজ়ান্ডারের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে বলে খবর। তিনি দীর্ঘদিন জেল খেটেছেন এবং সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন। এরপরই ফের অপরাধ জগতে ফেরার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।