চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন (ITR) দাখিলের শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর, সোমবার। তবে শেষ মুহূর্তে প্রযুক্তিগত সমস্যায় ব্যাহত হয় রিটার্ন ফাইলিংয়ের প্রক্রিয়া। করদাতাদের এই দুর্ভোগের কথা মাথায় রেখে সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল আয়কর দফতর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, এবং এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনওরকম জরিমানা দিতে হবে না বলে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ (ITR Deadline)।
আরও পড়ুনঃ পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনায় ক্ষুব্ধ আমির, উঠল এজেন্ডার অভিযোগ
সোমবার ছিল রিটার্ন দাখিলের নির্ধারিত শেষ দিন। ফলে প্রচুর করদাতা একসঙ্গে রিটার্ন ফাইল করতে যান। অতিরিক্ত চাপের ফলে আচমকাই বসে যায় আয়কর দপ্তরের অনলাইন পোর্টাল। অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে ফাইল করতে ব্যর্থ হন। এই কারিগরি সমস্যার কথা মাথায় রেখেই করদাতাদের স্বস্তি দিতে একদিনের সময়সীমা বৃদ্ধি করেছে আয়কর দফতর। রাত ১২টা থেকে আড়াইটে পর্যন্ত পুরো আয়কর পোর্টাল বন্ধ ছিল। সেই সময় সার্ভারে মেন্টেনেন্সের কাজ চলে। পরে আবার তা সচল করা হয় যাতে করদাতারা পরদিন রিটার্ন দাখিল করতে পারেন (ITR Deadline)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, ‘‘সোমবার পোর্টালে অপ্রত্যাশিত কারিগরি ত্রুটি দেখা দেওয়ার ফলে বহু করদাতা সমস্যায় পড়েছেন। তাঁদের সুবিধার্থেই ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করলে কোনও বিলম্ব ফি নেওয়া হবে না (ITR Deadline)।’’