চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আনন্দময় ছুটি কাটানোর মাঝেই নেমে এল চরম শোক। ইতালিতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মহারাষ্ট্রের নাগপুরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জাভেদ আখতার (৫৫) এবং তাঁর স্ত্রী নাদিরা গুলশান (৪৭)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁদের ২১ বছর বয়সী কন্যা আরজু আখতার আশঙ্কাজনক অবস্থায় ইতালিতে চিকিৎসাধীন। নাগপুরের সীতাবলদি ফ্লাইওভার সংলগ্ন বিখ্যাত ‘গুলশন প্লাজা’ হোটেলের মালিক এবং পরিচিত উদ্যোগপতি ছিলেন জাভেদ আখতার। তিনি স্ত্রী এবং তিন সন্তান— দুই মেয়ে আরজু ও শিফা এবং ছেলে জাজ়েল আখতারকে নিয়ে সম্প্রতি ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন। গত ২২শে সেপ্টেম্বর ফ্রান্স থেকে তাঁদের হলিডে ট্রিপ শুরু হয় এবং সেখান থেকে তাঁরা ইতালি পৌঁছন (Italy Accident)।
আরও পড়ুনঃ এইচ১বি ভিসার দাম বাড়ানো: ফেডারেল আদালতে একজোট হয়ে মামলা কয়েকটি সংগঠনের
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ইতালির গ্রোসেটোর কাছে অরেলিয়া হাইওয়েতে। জানা গেছে, ইতালির বিভিন্ন জায়গা ঘোরার জন্য তাঁরা একটি নাইন-সিটার মিনিবাস ভাড়া করেছিলেন। অরেলিয়া হাইওয়েতে মিনিবাসটি একটি ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা মারে (Italy Accident)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাভেদ আখতার, নাদিরা গুলশান এবং মিনিবাস চালকের মৃত্যু হয়। জাভেদ দম্পতির তিন সন্তানের মধ্যে ২১ বছর বয়সী কন্যা আরজুর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে সিয়েনা-র লি স্কট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক। অন্যদিকে, অপর দুই সন্তান শিফা এবং জাজ়েল আখতারকে ফ্লোরেন্স ও গ্রোসেটোর স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে (Italy Accident)।