ad
ad

Breaking News

Iran vs Israel

Iran vs Israel: ইরানে আটকে প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়া! ফেরত পাঠানোর আর্জি কেন্দ্রের

ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে গত রবিবার নির্দেশিকা জারি করা হয়েছিল তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে।

iran vs israel conflict indian students stranded evacuation 2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: দেবলীনা দাসঃ ইরান ও  ইসরাইল যুদ্ধে ফের রক্তের হোলি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে (Iran vs Israel)। ভয়াবহ এই পরিস্থিতিতে ইরানে আটকে অন্তত ১০ হাজার ভারতীয় পড়ুয়া। তাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। ইতিমধ্যেই ওই পড়ুয়াদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানে অর্জি জানিয়েছে নয়া দিল্লি। এর উত্তরে ইরান জানিয়েছে, আকাশ পথ বন্ধ থাকায় বিমানে করে ভারতীয় পড়ুয়াদের ফেরত পাঠানোর কোন উপায় নেই। তবে স্থলবন্দর ব্যবহার করে ভারতীয় পড়ুয়ারা ভারতে ফিরতে পারবেন। সে ক্ষেত্রে আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান হয়ে ভারতে ফেরা যাবে।

[আরও পড়ুনঃ Iran vs Israel: ইরানে আটকে প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়া! ফেরত পাঠানোর আর্জি কেন্দ্রের]

ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে রবিবার নির্দেশিকা জারি করা হয়েছিল তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে। যেখানে রয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। সকল ভারতীয়দের সতর্ক থাকতে ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফমেডিকেল সাইন্সের পড়ুয়াদের হোস্টেলের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। তাতে আহত হয় দুই ভারতীয় পড়ুয়া। তবে তাদের আঘাত ততটা গম্ভীর নয় বলে জানা গিয়েছে। তারপর থেকেই তাদের উদ্ধার করার জন্য ভারতীয় দূতাবাসের কাছে আরজি জানিয়েছিলেন পড়ুয়ারা। (Iran vs Israel)  

রবিবারই তেহরানের ভারতীয় দূতাবাস জানিয়েছিল যে তারা সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছে। তবে ঝুঁকি এড়ানো যাচ্ছে না কোন ভাবেই। আকাশ পথে বারংবার হামলা করছে ইসরাইল। এই পরিস্থিতিতে সর্বদা সজাগ রয়েছে কেন্দ্র।