ad
ad

Breaking News

“পরবর্তী ৪৮ ঘণ্টা ঘর থেকে বেরোবেন না!” ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি দিল্লির

Bangla Jago Desk: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ধ্বংসের চরম হুঁশিয়ারির পর সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল নয়াদিল্লি। মঙ্গলবার রাতে ট্রাম্পের বিধ্বংসী বার্তার পরপরই ইরানে থাকা ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ভারতীয় নাগরিকরা যেন যে যেখানে আছেন, সেখানেই […]

iran-tensions-rise

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ধ্বংসের চরম হুঁশিয়ারির পর সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল নয়াদিল্লি। মঙ্গলবার রাতে ট্রাম্পের বিধ্বংসী বার্তার পরপরই ইরানে থাকা ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ভারতীয় নাগরিকরা যেন যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করেন। বিশেষ করে তাঁদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এছাড়া যে কোনো ধরণের বৈদ্যুতিক পরিকাঠামো, সামরিক স্থাপনা এবং বহুতল ভবনের ওপরের তলাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বর্তমানে দূতাবাসের ভাড়া করা হোটেলে রয়েছেন, তাঁরা যেন হোটেলের ভেতরেই অবস্থান করেন। উদ্ভূত পরিস্থিতির ওপর দূতাবাসের কর্মীরা নিরন্তর নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যেকোনো জরুরি অবস্থায় সাহায্যের জন্য নির্দেশিকায় নির্দিষ্ট মোবাইল নম্বর ও ইমেল আইডিও প্রদান করা হয়েছে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা এগিয়ে আসতেই ভারতীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে, আর সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বিদেশ মন্ত্রক।

এদিকে, হোয়াইট হাউস থেকে ট্রাম্পের সুর ক্রমশ চড়ছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার মার্কিন শর্তে ইরান রাজি না হলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়, “একটি গোটা সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কোনোদিন ফেরানো সম্ভব নয়।” যদিও এই ভয়ংকর বার্তার মাঝেও ট্রাম্প আলোচনার একটি ক্ষীণ পথ খোলা রেখেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, একেবারে শেষ মুহূর্তে হয়তো আক্রমণের সিদ্ধান্ত বদলানো হতে পারে। এই টানটান উত্তেজনার মধ্যেই তিনি ইরানবাসীকে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেছেন, যা পরিস্থিতিকে আরও রহস্যময় ও জটিল করে তুলেছে।