ad
ad

Breaking News

Gujarat

৩ ঘন্টা ধরে অমানুষিক অত্যাচার! গুজরাটে মেডিক্যাল পড়ুয়ার মৃত্যুতে চাপে বিজেপি সরকার

বার গুজরাটে মেডিক্যাল পড়ুয়ার মৃত্যুতে ছড়াল উত্তেজনা। টানা ৩ঘন্টা এক মেডিক্যাল পড়ুয়াকে দাঁড় করিয়ে রাখার অভিযোগ।

Inhuman torture for 3 hours! BJP government under pressure over death of medical student in Gujarat

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: এবার গুজরাটে মেডিক্যাল পড়ুয়ার মৃত্যুতে ছড়াল উত্তেজনা। টানা ৩ঘন্টা এক মেডিক্যাল পড়ুয়াকে দাঁড় করিয়ে রাখার অভিযোগ। তৃতীয় বর্ষের ছাত্ররা প্রথম বছরের পড়ুয়াকে  নির্যাতন করে বলে অভিযোগ। অমানুষিক অত্যাচারের জেরেই পড়ুয়া অনিল মেথানিয়ার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য,মেডিক্যাল কলেজে প্রথম বছরে ভর্তি হলে পড়ুয়াদের পরিচয় পর্ব চলে। পরিচয় দেওয়ার নাম করে আসলে মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের অমানবিক নির্যাতন করা হয়।মূলতঃ সিনিয়ররা জুনিয়রদের অত্যাচার চালায় বলে আক্রান্ত পড়ুয়ার পরিবার অভিযোগ করেছে।এই ঘটনায় গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে।

 পরিবারের তরফে আরও জানা গেছে,টানা ৩ঘন্টা দাঁড় করিয়ে রাখার পর অনিল সংজ্ঞাহীন হয়ে পড়ে। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় পড়ুয়াকে। তারপর অনিলকে ভর্তি করা হয় হাসপাতালে।পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে যে তাঁকে টানা ৩ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল।তারপরই অনিল মেথানিয়া তা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। এরপরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

অনিলের ভাই ধর্মেন্দ্র মেথানিয়া জানিয়েছেন,. ” পাটানের সংশ্লিষ্ট কলেজের তরফ থেকে প্রথম জানানো হয়েছিল,অনিল সংজ্ঞাহীন হয়ে পড়ে যায়.তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।যখন আমরা মেডিক্যাল কলেজে পৌঁছালাম তখন জানতে পারলাম তাঁকে Ragging করা হয়েছে।আমরা এই মৃত্যুর ন্যায়বিচার চাই।”    

 এবিষয়ে,মেডিক্যাল কলেজের ডিন হার্দিক শাহ জানিয়েছেন, ” আমরা যখনই জানতে পারি পড়ুয়া অচৈতন্য অবস্থায় পড়ে গেছে,তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আমরা জানতে পারে তাঁকে অত্যাচার করা হয়েছে,টানা ৩ঘন্টা দাঁড় করানো হয়। ’’