ad
ad

Breaking News

IndiGo Flight

IndiGo Flight: ইন্ডিগোর বিমান বিভ্রাটে নাকাল যাত্রীরা, কী কারণে বাতিল হচ্ছে শত শত ফ্লাইট?

বৃহস্পতিবার সকালেই দিল্লি থেকে অন্তত ৩০টি এবং হায়দরাবাদ থেকে ৩৩টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো।

IndiGo Flight Disruptions Continue: Over 200 Cancellations

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো টানা তিনদিন ধরে বিভ্রাট। মঙ্গলবার ও বুধবারের মতো বৃহস্পতিবারও বাতিল হল বহু উড়ান। আর তাতেই বিপাকের মধ্যে পড়েন বহু যাত্রীরা। এরজেরে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ–সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ দেখান ।বৃহস্পতিবার সকালেই দিল্লি থেকে অন্তত ৩০টি এবং হায়দরাবাদ থেকে ৩৩টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। বুধবার গোটা দেশজুড়ে অন্তত ২০০টি ফ্লাইট বাতিল হয়েছিল। এরজেরে অনটাইম পারফরম্যান্স নেমে এসেছে তলানিতে। ২ ডিসেম্বর মাত্র ৩৫ শতাংশ এবং ১ ডিসেম্বর ৪৯.৫ শতাংশ ফ্লাইট সময়মতো উড়তে পেরেছে ইন্ডিগো।বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে সকাল ৬টার মুম্বইগামী এবং ৭টা ৫-এর দিল্লিগামী ফ্লাইট বাতিল। বিভিন্ন গন্তব্যে যাওয়া এবং কলকাতায় আসা অন্তত ৯টি বিমান বাতিল বাতিল হয়েছে। যাত্রীরা অভিযোগ করছেন, এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনও স্পষ্ট তথ্য বা সহযোগিতা মিলছে না (IndiGo Flight)।

আরও পড়ুনঃ উদ্ধার প্রশিক্ষণরত পাইলটের ঝুলন্ত দেহ! ফোনের পেছনে লেখা ‘লস্ট’, ঘনাচ্ছে রহস্য

কেন এই বিভ্রাট তা এখন স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তিনটি বড় কারণ। সেগুলির মধ্যে রয়েছে  পাইলট ও কেবিন ক্রুর ভয়াবহ সঙ্কট, ডিজিসিএ-র নতুন ডিউটি আওয়ার নিয়ম এবং প্রযুক্তিগত ত্রুটি। ডিজিসিএ নভেম্বর থেকে পাইলটদের দৈনিক সর্বাধিক উড়ান ডিউটি ৮ ঘণ্টা ও সাপ্তাহিক ৩৫ ঘণ্টায় বেঁধে দিয়েছে। নিয়মটি চালু হতেই ইন্ডিগোতে ভয়াবহ ক্রু সঙ্কট দেখা দেয়। পাইলটদের উড়ান সময় সীমিত হয়ে যাওয়ায় রস্টার পর্যন্ত বাতিল করতে হয় সংস্থাকে। ফলে বহু বিমান বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ ইন্ডিগোর শীর্ষ কর্তাদের সমন পাঠিয়েছে। কারণ খতিয়ে দেখতে শুরু করেছে তারা।পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সরকারি বিবৃতিতে ক্ষমা চেয়েছে ইন্ডিগো। তাদের দাবি,  প্রযুক্তিগত সমস্যার কারণে পরিষেবায় বিঘ্ন ঘটছে। বহুস্তরীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে।এদিকে, যাত্রী ভোগান্তি ক্রমশ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গিয়েছে (IndiGo Flight)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial/reels/

ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট বাতিলের সম্পূর্ণ অর্থ (refund) এবং নতুন করে টিকিট বুকিংয়ের (rebooking) বিকল্প দেবে। তবে, বিমানবন্দরগুলিতে যাত্রী হয়রানি ও ক্ষোভের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপও পরিস্থিতি সামাল দিতে পারেনি।নিয়মিত অপারেশনাল সমস্যার কারণে নভেম্বর মাসে ইন্ডিগোর সময়ানুবর্তিতার হার (punctuality rate) উদ্বেগজনকভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ৬৭.৭%। এটি এমন একটি বিমান সংস্থার জন্য বিশাল ধাক্কা, যেটি নিজেদের সময়মতো পরিষেবা দেওয়ার জন্য পরিচিত। এই পারফরম্যান্সের কারণে দিল্লি, পুনে এবং কলকাতা সহ দেশের প্রধান বিমানবন্দরগুলিতে যাত্রীদের মধ্যে চরম উত্তেজনা এবং ক্ষোভ দেখা দিয়েছে। ফ্লাইট বাতিলের জেরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার কারণে বহু যাত্রী সামাজিক মাধ্যমে তাদের হতাশা ব্যক্ত করেছেন।