ad
ad

Breaking News

indigo

বিমান বিভ্রাটের সুযোগ নিয়ে টিকিটের দাম বৃদ্ধি নিয়ে কড়া কেন্দ্র

তবে ইন্ডিগোর সংকটকে হাতিয়ার করে অন্যান্য বেসরকারি বিমান সংস্থার ভাড়া হঠাৎই কয়েকগুণ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ কেন্দ্র।

indigo-flight-crisis-india-warning-airfare-hike

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: একের পর এক উড়ান বাতিলের জেরে দেশের বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত। অসংখ্য যাত্রীর ভোগান্তির অভিযোগ পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। এই চরম পরিস্থিতির মধ্যেই ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

তবে ইন্ডিগোর সংকটকে হাতিয়ার করে অন্যান্য বেসরকারি বিমান সংস্থার ভাড়া হঠাৎই কয়েকগুণ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ কেন্দ্র। অভিযোগ, বিভিন্ন ব্যস্ত রুটে ভাড়া লাফিয়ে বেড়েছে।
দিল্লি–মুম্বাই রুটে বিমান ভাড়া পৌঁছেছে ৬৫ হাজার,কলকাতা–মুম্বাই রুটে ভাড়া ছুঁয়েছে ৯০ হাজার টাকা।

এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির পরই অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সব সংস্থাকে নতুন নির্ধারিত ভাড়ার সর্বোচ্চ সীমা মেনে চলার নির্দেশ দিয়েছে। স্পষ্ট বার্তা, “সুযোগ বুঝে ভাড়া বাড়ানো” বরদাস্ত করা হবে না। নির্দেশ লঙ্ঘন করলেই সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশই বলবৎ থাকবে।