ad
ad

Breaking News

Indian Student

Indian Student: ১৯ দিন নিখোঁজ থাকার পর নদীর বাঁধের ধারে উদ্ধার ভারতীয় ছাত্রের দেহ! রহস্যের খোঁজে পুলিশ

পুলিশ সূত্রে খবর, গত ১৯ অক্টোবর সকাল ১১টা নাগাদ হস্টেল থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন অজিত। তারপর থেকেই তাঁর খোঁজ মেলেনি

Indian Student Found Dead in Russia

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাশিয়ার উফা শহরে নদীর বাঁধের ধারে উদ্ধার হল এক ভারতীয় ছাত্রের দেহ। ১৯ দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার হোয়াইট রিভার নদীর সংলগ্ন বাঁধ থেকে অজিত সিং চৌধুরির দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজস্থানের অলওয়ার জেলার কাফানওয়াড়া গ্রামের লক্ষ্মণগড় এলাকায়, যেখানে অজিতের বাড়ি।২২ বছরের অজিত সিং চৌধুরি ২০২৩ সালে রাশিয়ার বাশকির স্টেট মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়তে যান। হস্টেলেই থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, গত ১৯ অক্টোবর সকাল ১১টা নাগাদ হস্টেল থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন অজিত। তারপর থেকেই তাঁর খোঁজ মেলেনি (Indian Student)।

আরও পড়ুনঃ ‘সেবাশ্রয়’-এ বিশেষ নজর অভিষেকের, জন্মদিনে কী ঘোষণা করলেন তৃণমূল নেতা?

কয়েক দিন পর নদীর ধারে তাঁর জামাকাপড়, জুতো ও মোবাইল ফোন উদ্ধার হয়, কিন্তু অজিতের কোনও হদিস পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার নদীর বাঁধের কাছে তাঁর দেহ ভেসে ওঠে। অজিতের সহপাঠীরা তাঁর দেহ শনাক্ত করেছেন বলে জানা গেছে। তবে, অজিতের মৃত্যু দুর্ঘটনা না আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে—তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং জানিয়েছেন, অজিতের মৃত্যুর খবর তাঁর পরিবারকে জানানো হয়েছে। তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে দ্রুত অজিতের দেহ দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন (Indian Student)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

অন্যদিকে, ‘অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর তরফেও বিদেশমন্ত্রকের কাছে অজিতের দেহ দ্রুত দেশে ফেরানো এবং মৃত্যুর কারণ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, অজিতের পরিবারের ২০ বিঘা জমি ছিল। তাঁর বিদেশে পড়াশোনার খরচ জোগাতে তিন বিঘা জমি বিক্রি করতে হয়েছিল পরিবারকে।একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ চৌধুরি পরিবার এখন সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছে—যত দ্রুত সম্ভব অজিতের দেহ ফিরিয়ে আনা হোক, আর তাঁর মৃত্যুর রহস্য উন্মোচন করা হোক (Indian Student)।