ad
ad

Breaking News

UTS App Shutdown

UTS App Shutdown: ট্রেনের টিকিট বুকিংয়ে বড় বদল! ১ মার্চ থেকে চিরতরে বন্ধ হচ্ছে রেলের এই জনপ্রিয় অ্যাপ

এই নতুন অ্যাপটিই হবে একমাত্র অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম

UTS App Shutdown RailOne

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় রেলের টিকিট বুকিং ব্যবস্থায় বড়সড় রদবদল আসতে চলেছে। আগামী ১ মার্চ ২০২৬ থেকে অসংরক্ষিত টিকিট বুকিংয়ের জনপ্রিয় অ্যাপ ‘ইউটিএস’ (UTS) চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। পরিবর্তে যাত্রীদের এখন থেকে ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপ ব্যবহার করতে হবে। অসংরক্ষিত টিকিট বুকিংয়ের জন্য এই নতুন অ্যাপটিই হবে একমাত্র অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম।

দক্ষিণ রেলের একটি সাম্প্রতিক সার্কুলারে এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। মূলত ডিজিটাল টিকিট বুকিং ব্যবস্থাকে আরও আধুনিক এবং যাত্রীবান্ধব করতেই এই পদক্ষেপ। ১ মার্চের পর থেকে ইউটিএস অ্যাপের পরিষেবা আর পাওয়া যাবে না। যে সমস্ত যাত্রীদের ইউটিএস ওয়ালেটে টাকা রয়েছে বা যাদের কাছে বৈধ সিজন টিকিট রয়েছে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নতুন অ্যাপে ‘টিকিট ট্রান্সফার’ নামক একটি বিশেষ ফিচারের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে পুরনো অ্যাপের সমস্ত তথ্য ও টাকা সহজেই রেলওয়ান অ্যাপে স্থানান্তরিত করা যাবে।

২০২৫ সালের জুলাই মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই রেলওয়ান অ্যাপটি উদ্বোধন করেছিলেন। এটি কেবল অসংরক্ষিত টিকিট কাটার অ্যাপ নয়, বরং একটি ‘অল-ইন-ওয়ান’ প্ল্যাটফর্ম। এখানে সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং, ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখা, ই-ক্যাটারিং এবং অভিযোগ জানানোর সুবিধা একই ছাদের তলায় পাওয়া যাবে। নতুন এই অ্যাপ ব্যবহারে যাত্রীদের উৎসাহিত করতে রেলের পক্ষ থেকে বিশেষ ছাড়ের ঘোষণাও করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে রেলওয়ান অ্যাপের মাধ্যমে টিকিট বুক করলে যাত্রীরা ৩ শতাংশ ছাড় পাবেন। প্রশাসনের লক্ষ্য হলো, আগামী ১ মার্চের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। ইতিমধ্যেই ইউটিএস অ্যাপ থেকে মাসিক সিজন টিকিট কাটার অপশন সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যা এই বড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।