ad
ad

Breaking News

Indian Railway

বাজেটেই কি বড় চমক? প্রবীণদের জন্য রেলের টিকিটে ফিরছে সেই পুরনো ছাড়

সব কিছু ঠিক থাকলে চলতি বাজেটেই বয়স্ক ও প্রবীণ যাত্রীদের ভাড়ায় ছাড় পুনরায় চালু হতে পারে।

indian-rail-senior-citizen-discount-return

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় রেল বয়স্ক ও প্রবীণ যাত্রীদের জন্য সংরক্ষিত টিকিটে দেওয়া বিশেষ ছাড় আবার ফিরিয়ে আনার চিন্তা করছে। সূত্রের খবর, এই বিষয়ে রেল মন্ত্রক ও অর্থ মন্ত্রকের মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি বাজেটেই বয়স্ক ও প্রবীণ যাত্রীদের ভাড়ায় ছাড় পুনরায় চালু হতে পারে।

অতিমারির সময়ের আগে ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে ৬০ বছর বা তার বেশি বয়সের পুরুষ যাত্রীদের টিকিটের উপর ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছর বা তার বেশি বয়সী নারী যাত্রীদের টিকিটের উপর ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। গত বছর থেকেই এই ছাড় ফেরানোর বিষয়ে জল্পনা শুরু হয়। তবে তখন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেল টিকিটের ওপর যাত্রী প্রতি ৪৬ শতাংশ ভর্তুকি দেওয়া হয়, তাই এই ছাড় পুনরায় চালু হওয়ার সম্ভাবনা কম।

তবে তখনও তা বাস্তবে হয়নি। রেলের তথ্যপ্রযুক্তি সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম (ক্রিস) সংরক্ষিত আসনের টিকিট কাটার সফটওয়্যার ব্যবস্থার তত্ত্বাবধান করে। মধ্যপ্রদেশের এক নাগরিকের তথ্যের অধিকার আইনে (RTI) আবেদনের উত্তরে ক্রিস জানিয়েছে, ২০২০ সালের ২০ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এই ছাড় বাতিলের ফলে রেল ৮৯১৩ কোটি টাকা সাশ্রয় করেছে।

তবে কেন এখন ফের সেই ছাড় চালু করার কথা ভাবছে কেন্দ্র? সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে জীবনযাপনের খরচ অনেক বেড়েছে। পাশাপাশি প্রবীণদের চিকিৎসা খরচও বৃদ্ধি পেয়েছে। তাই তাদের কিছুটা আর্থিক সহায়তা নিশ্চিত করতে এবং খরচ কমাতে এই বিশেষ ছাড় পুনর্বহাল করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।