ad
ad

Breaking News

Rajnath Singh

অপারেশন সিঁদুরে সেনাদের কার্যকারিতা ও সংযমের প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী

এটি সমাজে শান্তি এবং সম্প্রীতি রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

indian-army-restraint-operation-sindur

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: রবিবার একটি সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিঁদুর অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনী শুধু বীরত্বই দেখায়নি, সংযমও প্রদর্শন করেছে। সদ্য সমাপ্ত ১২৫টি পরিকাঠামোমূলক প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিরক্ষামন্ত্রী জানান, অভিযানের সময় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে যে সমন্বয় দেখা গেছে, তা অভূতপূর্ব। এই সমন্বয়ই ভারতের পরিচিতি। তিনি বলেন, “আমরা চাইলে আরও অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমাদের বাহিনী যা প্রয়োজন ছিল, শুধু তাই করেছে।”

রাজনাথ সিংয়ের মতে, সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা মজবুত থাকায় অপারেশন সিঁদুর সফল হয়েছে। উন্নত রাস্তাঘাটের কারণে সীমান্তে তৎক্ষণাৎ সকল ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “শুধু রাস্তাঘাটই নয়, রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সহায়তা এবং আধুনিক প্রযুক্তিই আমাদের সেনাদের নিরাপত্তার মেরুদণ্ড।”

প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, যোগাযোগ ব্যবস্থাকে শুধু পরিকাঠামোগত উন্নয়ন হিসেবে দেখা উচিত নয়। এটি সমাজে শান্তি এবং সম্প্রীতি রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে। এই অভিযানের নামই অপারেশন সিঁদুর। ওই সময় পাকিস্তানি সেনাও ভারতীয় সীমান্তে হামলা চালায়, কিন্তু তিন দিন ধরে চলা উত্তেজনার পর দু’দেশই সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

এই ঘটনার মাধ্যমে ভারতীয় সেনার বীরত্বের পাশাপাশি সংযম এবং দক্ষতা দুইই প্রমাণিত হয়েছে।