ad
ad

Breaking News

Upendra Dwivedi

অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্ব আরও ভয়ঙ্কর হবে: হুঁশিয়ারি সেনাপ্রধানের

শুক্রবার রাজস্থানের অনুপগড়ে এক সেনা ছাউনিতে এসেছিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

india-warning-to-pakistan-army-chief

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: শত্রুদেশ পাকিস্তানকে এবার দেওয়া হল বড়সড় হুঁশিয়ারি। শুক্রবার রাজস্থানের অনুপগড়ে এক সেনা ছাউনিতে এসেছিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। (Upendra Dwivedi) সেখান থেকে তিনি ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে জানান যে ‘অপারেশন সিঁদুর’এর প্রথম পর্বে সংযম দেখানো হলেও দ্বিতীয় পর্বে দেখানো হবে না। এখানেই শেষ নয়, এর চেয়ে বড় মন্তব্য করে বসেন তিনি। উপেন্দ্র দ্বিবেদী পরিষ্কার করে দেন যে এবার এমন করা হবে যে ভূগোল বইতে পাকিস্তানের নাম থাকবে কিনা, তা নিয়ে ইসলামাবাদকে ভাবতে হবে।

উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi) বলেন, “‘অপারেশন সিঁদুর’এর প্রথম পর্বে সংযম দেখানো হয়েছিল আমাদের তরফ থেকে। কিন্তু এবার আর দেখাবো না সেই সংযম। আমাদের তরফ থেকে এবার এমন কিছু করা হবে যাতে ভূগোল বইতে ওদের নাম আর থাকবে কিনা, তা নিয়ে ইসলামাবাদকে ভাবতে হবে। পাকিস্তান যেন সন্ত্রাসবাদকে সাহায্য করা বন্ধ করে যদি মানচিত্রে থাকতে চায় তারা।” এরপর তিনি জওয়ানদের প্রস্তুত থাকতে বলেন। সেনাপ্রধান বলেন, “তৈরি থাকুন আপনারা। যদি সদয় হন ভগবান, তাহলে সেই সুযোগ খুব দ্রুতই আপনারা পাবেন।”

উল্লেখ্য, পহেলগাওয়ে ভারতীয় পর্যটকদের হত্যার প্রতিশোধ নিতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। গোটা পাকিস্তানকে রীতিমতো তছনছ করে দেওয়া হয়। একাধিক বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি শেষ করে দেওয়া হয় বেশ কয়েকজন সন্ত্রাসবাদি ও পাক সেনাকে। অবশেষে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখায় যুদ্ধবিরতির অনুরোধ করা হয় পাকিস্তানের তরফ থেকে এবং তাতে রাজি হয় ভারত যুদ্ধবিরতি ঘোষণা করে।(Upendra Dwivedi)