ad
ad

Breaking News

Hajj 2026

ভারত–সৌদি হজ চুক্তি: প্রস্তুতি ও সুবিধার দিকে একধাপ এগোলো ভারত

সফরের সময় তিনি সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়া এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

india-saudi-arabia-hajj-2026-agreement-signed

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: জেড্ডায় অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের হজের জন্য ভারতের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত থেকে কতজন হজযাত্রী যেতে পারবেন, তা এই বৈঠকে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। জানা গেছে, আগামী ২০২৬ সালে ভারত থেকে মোট ১,৭৫,০২৫ জন হজ করতে পারবেন।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই চুক্তিতে স্বাক্ষর করেন। রিজিজু ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সৌদি আরব সফর করেন। সফরের সময় তিনি সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়া এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের হজ সংক্রান্ত প্রস্তুতি, সমন্বয় বৃদ্ধি এবং ভারতীয় হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করার পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

চুক্তি স্বাক্ষরের পর রিজিজু জেড্ডা ও তাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ হজ ও উমরাহ কেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি, হজ প্রস্তুতির জন্য রিয়াধের ভারতীয় দূতাবাস এবং জেড্ডার ভারতীয় কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ভারতীয় তীর্থযাত্রীদের সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রচেষ্টা ও কনস্যুলেটের ভূমিকার প্রশংসা করেন।

এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ২০২৬ সালের হজযাত্রা কার্যক্রমের সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয় নিশ্চিত হবে, যা ভারতের হজযাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে।