ad
ad

Breaking News

India-Pakistan

India-Pakistan: পাকিস্তানের আকাশসীমা বন্ধ, গত ৫ মাসে ৪০০০ কোটি টাকা লোকসান এয়ার ইন্ডিয়ার!

বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, "পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ইউরোপ এবং আমেরিকাগামী বিমানগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে।

India-Pakistan Airspace Closure Hits Airlines Hard

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশসীমা বন্ধ থাকার কারণে ভারতীয় বিমান সংস্থাগুলি চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষত ইউরোপ ও আমেরিকাগামী বিমানগুলিকে এখন দীর্ঘ ঘুরপথে যেতে হচ্ছে, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানালেন, গত পাঁচ মাসে তাদের প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, “পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ইউরোপ এবং আমেরিকাগামী বিমানগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে। ফলস্বরূপ, স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে জ্বালানি লাগছে এবং খরচও বাড়ছে।” তিনি জানান, গত পাঁচ মাসে বিমানসংস্থাটির প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে (India-Pakistan)।

আরও পড়ুনঃ West Bengal Universities: অবশেষে কলকাতা ও যাদবপুর সহ ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী প্রধান পেল রাজ্য

আর্থিক ক্ষতির পাশাপাশি গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময়ও লাগছে। এয়ার ইন্ডিয়ার দাবি অনুযায়ী, প্রতিটি বিমানের জন্য বর্তমানে ৬০ থেকে ৯০ ঘণ্টা পর্যন্ত সময় অতিরিক্ত লাগছে। ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশসীমা বন্ধের এই সংঘাত শুরু হয়েছিল পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে। পহেলগাঁও হামলার পরই ২৩ এপ্রিল ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে (India-Pakistan)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

দুই দেশের মধ্যে সামরিক সংঘাত এবং সংঘর্ষবিরতি ঘটলেও, এখনও পর্যন্ত আকাশসীমায় জারি করা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। ফলে ভারতীয় বিমান সংস্থাগুলির লোকসানের পরিমাণ ক্রমশ বাড়ছে (India-Pakistan)।