ad
ad

Breaking News

Early November Winter

Early November Winter: হাঁড় কাঁপানো শীতের শুরু! নভেম্বরের শুরুতেই কাঁপছে দেশ

সর্বত্রই দিনে দিনে বাড়ছে ঠান্ডা। দিল্লিতে এই শীত আরও কড়া। গত ১১ বছরে নভেম্বর মাসে এমন ধারাবাহিক নিম্ন তাপমাত্রা দেখা যায়নি

Early November Winter weather 2025

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: নভেম্বরের শুরু থেকেই দেশের প্রায় সব রাজ্যেই শীতের আমেজ। দিল্লির মৌসম ভবন জানিয়েছে,  চলতি মাসে প্রায় প্রতিটি দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। কোথাও কমছে ২ ডিগ্রি, কোথাও ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে নভেম্বরের প্রথমার্ধেই জাঁকিয়ে বসেছে শীতের আমেজ।উত্তরাখণ্ড, হিমাচল, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান  সর্বত্রই দিনে দিনে বাড়ছে ঠান্ডা। দিল্লিতে এই শীত আরও কড়া। গত ১১ বছরে নভেম্বর মাসে এমন ধারাবাহিক নিম্ন তাপমাত্রা দেখা যায়নি (Early November Winter)।

আরও পড়ুনঃ ফুটবল সম্রাট পেলের ব্র্যান্ড কিনল বর্তমান ব্রাজিলিয়ান তারকার বাবার প্রতিষ্ঠান

১৫ নভেম্বর থেকে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। রাতের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪–২৬ ডিগ্রি সেলসিয়াস।রাজধানীতে বাতাসের মানও ‘অত্যন্ত খারাপ’। কম তাপমাত্রা ও দূষণের ফলে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।উত্তুরে হাওয়ার প্রভাবে মধ্য ভারতেও ঠান্ডার দাপট জোরালো (Early November Winter)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

মুম্বইয়ে প্রতিদিনই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩–৪ ডিগ্রি কম। মঙ্গলবার সান্তাক্রুজে ন্যূনতম তাপমাত্রা নেমে যায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে।মহারাষ্ট্র, গোয়া, পশ্চিম ও মধ্য মধ্য়প্রদেশ, বিদর্ভ, তেলঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তীসগড় ও ওড়িশা— সর্বত্রই শীত পুরো দমে শুরু হয়েছে।অনেক জায়গায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি পর্যন্ত কম রয়েছে।১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের সর্বত্র মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।সকালে তাপমাত্রা সামান্য স্বাভাবিক হলেও রাতের দিকে শীতের দাপট বাড়বে। কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে।মৌসম ভবনের পূর্বাভাস, আগামী চার দিন উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতের ন্যূনতম তাপমাত্রা ২–৩ ডিগ্রি বৃদ্ধি পেলেও তা স্বাভাবিকের চেয়ে কমই থাকবে। পরবর্তীতে তাপমাত্রা আবার স্থিতিশীল হবে।শীত যখন উত্তর–মধ্য ভারত জুড়ে থাবা বসাচ্ছে শীত। ঠিক  তখন দক্ষিণ ভারত তৈরী হচ্ছে বৃষ্টির জন্য।২৪ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ুতে এবং শনিবার পর্যন্ত আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।তামিলনাড়ু, কেরল, মহে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও রায়লসীমায় বজ্রপাত-সহ ঝোড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Early November Winter)।