ad
ad

Breaking News

INDIA

INDIA: মমতার অনুকরণ ইন্ডিয়া জোটের! SIR নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও-এর সিদ্ধান্ত

আরও জানা গিয়েছে যে সংসদের ভিতরে ও বাইরে, দুই জায়গাতেই এই ইস্যু নিয়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।

INDIA Bloc Echoes Mamata’s Protest Over SIR Decision

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: এসআইআর প্রত্যাহারকে কেন্দ্র করে আক্রমণের ঝাঁজ বাড়ানোর পথে ইন্ডিয়া জোট (INDIA)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই হাঁটতে চলেছে বিজেপি বিরোধীরা। জানা গিয়েছে, তাদের তরফ থেকেও নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে যে সংসদের ভিতরে ও বাইরে, দুই জায়গাতেই এই ইস্যু নিয়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।

[আরও পড়ুন: অতিরিক্ত হেডফোন ব্যবহারে হতে পারে মারাত্মক ক্ষতি! রইল বিশেষজ্ঞের পরামর্শ]

বর্তমানে জাতীয় রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)। বিহার বিধানসভা নির্বাচনের আগে কমিশনের এই ঘোষণা হইচই ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষে। এর ফলে সেই রাজ্যে অজস্র ভোটারদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, যা দেখে ক্ষুব্ধ হয়েছেন আরজেডি থেকে শুরু করে অন্যান্য বিরোধীরা। এই ইস্যু নিয়ে রণক্ষেত্রের চেহারা গোটা সংসদ। গেরুয়া শিবিরের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখানো হচ্ছে বিরোধীদের তরফ থেকে (INDIA)।

যদিও এই বিষয়ে সম্প্রতি বড়সড় ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাই সভামঞ্চ থেকে এই ব্যাপারে সরব হয়ে তিনি রাজ্যবাসীদের বুঝিয়ে দেন যে ঘাসফুল শিবির এমনটা বাংলায় হতে দেবে না। শুধু তাই নয়, এরপর তৃণমূল সুপ্রিমো দেন বীভৎস হুঁশিয়ারি। উপস্থিত সকল দলীয় কর্মী ও সমর্থকদের তিনি জানিয়ে দেন যে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

[আরও পড়ুন: Viswa Bharati University: বিশ্বভারতীতে ভর্তির হার কমছে, প্রশ্নের মুখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান]

এবার সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে। জানা গিয়েছে, জোটের সংসদীয় দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধী। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই প্রস্তাব পেশ করা হয় এবং তা গ্রহণও করা হয়। এখানেই শেষ নয়, কি পোস্টার ব্যবহার করা হবে, তাও ঠিক করা হয়ে গিয়েছে বলে খবর। এক্ষেত্রে দেখার বিষয় যে বিরোধীদের (INDIA) চাপে এসআইআর প্রত্যাহার করে কিনা কমিশন। তবে রাজনৈতিক মহল মনে করছেন যে এখন থেকেই কোমর বেঁধে পথে নামতে চাইছে ইন্ডিয়া জোট। কি হয় শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার।