গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk : EXIT POLL নিয়ে সরগরম গোটা দেশ। দেশে ফের একবার গেরুয়া ঝড়ের আভাস দেওয়া হয়েছে। বিজেপি একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে দাবি করা হয়েছে। প্রথম সারির সব EXIT POLL-এ এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হচ্ছে, তৃতীয় বারের জন্য সরকার গ্রা সময়ের অপেক্ষা মোদির কাছে। তবে বাস্তবে এই পূর্বাভাস মিলবে না দাবি করে যাবতীয় বুথ ফেরত সমীক্ষাকে নাকচ করে দিলেন INDIA জোটের নেতারা। INDIA জোটের দাবি, ২৯৫টি আসন পেতে চলেছে তারা। বিজেপি নেতৃত্বাধীন NDA পেতে পারে ২৩০টি আসন। INDIA জোট মনে করছে বাংলায় তারা পেতে পারে ৩০টি আসন। বিজেপি পেতে পারে ১২টি আসন। অখিলেশ যাদবের দাবি, উত্তরপ্রদেশে জোট পাবে ৪০টি আসন।
[ আরও পড়ুন – Panjab Rail Accident: পাঞ্জাবে মাল গাড়ির সংঘর্ষ,উসকে দিল করমন্ডল-এর স্মৃতি ]
অর্থাৎ সেখানে এবার তাঁরা অভাবনীয় ভাল ফল করতে চলেছে। ডিএমকে-র টিআর বালুর দাবি, তামিলনাড়ুতে জোট পাবে সব আসন। কংগ্রেসের দাবি, কর্ণাটকে তারা পাবে ১৫টি আসন। যেখানে গতবার কংগ্রেস জোট পেয়েছিল ৪টি আসন। কংগ্রেসের দাবি, তেলেঙ্গানায় তারা পাবে ১০টি আসন। তেজস্বী যাদবের দাবি, বিহারে INDIA জোট ২০টি আসন পাবে। কেজরিওয়ালের দাবি, দিল্লিতে INDIA জোট পাবে ৪টি আসন পাবে। পঞ্জাব ও চণ্ডীগড়ের সব অর্থাৎ ১৪টি আসন জিতবে INDIA জোট। শরদ পাওয়ারের দাবি, মহারাষ্ট্রে ২৪ থেকে ২৬টি আসন জিততে পারে INDIA জোট। শিবসেনা নেতা অনিল দেশাই দাবি করেছেন, মহারাষ্ট্রে INDIA জোট পেতে পারে ৩৩টি আসন।
[ আরও পড়ুন – TMC: এক্সিটপোল পুরোপুরি ‘বিজেপির ভাঁওতা’, বিরোধীদের মনোবল ভাঙার চেষ্টা, দাবি তৃণমূল কংগ্রেসের ]
ইন্ডিয়া জোটের নেতারা দাবি করছেন, প্রতিটি রাজ্যেই আসন হারাতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও বিজেপির আসন বৃদ্ধি দূরে থাক, কম হলেও বিজেপি পাঁচ থেকে সাতটি আসন হারাতে পারে। সব রাজ্যে প্রায় আসন হারাতে চলেছে বিজেপি। এই ঘটতি অন্য কোনও রাজ্যে জিতে পূরণ করা সম্ভব হবে না। শনিবার ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকে সব দলের নেতারা প্রায় সহমত হয়েছেন এই বিষয়ে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের কথায়, ‘ইন্ডিয়া জোট ইতিমধ্যেই ম্যাজিক সংখ্যা পেরিয়ে গিয়েছে। সরকার গড়ার দোরগোড়ায় রয়েছে তারা।’