ad
ad

Breaking News

Jyoti Malhotra

‘আমি নির্দোষ’, জেলে বাবার সামনে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতি

মেয়ের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বাবা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাঁর মেয়ে নির্দোষ।

'I am innocent', Jyoti breaks down in tears in front of her father in jail

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: হিসার জেলে জ্যোতি মালহোত্রার সঙ্গে দেখা করলেন তাঁর বাবা। আপাতত জেল হেফাজতে ইউটিউবার জ্যোতি। আদালত জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর তাঁকে হরিয়ানার হিসার জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই  তাঁর সঙ্গে দেখা করলেন জ্যোতির বাবা হরিশ মালহোত্রা। বাবার সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন জ্যোতি। মেয়ের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বাবা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাঁর মেয়ে নির্দোষ।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়ার পর ন’দিন পুলিশ হেফাজতে ছিলেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। গত সোমবার তার মেয়াদ শেষ হওয়ায় তাঁকে হিসার আদালতে হাজির করানো হয়েছিল। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপর মঙ্গলবার থেকে জেলে বন্দি জ্যোতি। জ্যোতি ন’দিনের পুলিশ হেফাজতে থাকার সময় হিসারের পুলিশ সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানান, ভারতীয় সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের কোনও গোপন তথ্য জ্যোতির হাতে এসেছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এই সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ মেলেনি। তিনি কোনও জঙ্গি সংগঠন বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তাও জানা যায়নি।তবে জ্যোতির সঙ্গে যে পাক গুপ্তচরদের যোগাযোগ ছিল, তা নিশ্চিত করেছেন হিসারের পুলিশ সুপার।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও ধৃত ইউটিউবারকে জেরা করেছে। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের আতশকাচের তলায় জ্যোতির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু ওই অ্যাকাউন্টগুলি থেকে সন্দেহজনক কোনও লেনদেন হয়েছে কি না, তা স্পষ্ট করেনি পুলিশ।