ad
ad

Breaking News

Uttar Pradesh

স্টেশনের ওভারহেড বিদ্যুতের তারে ঝুলছে মানব ভ্রুণ, তোলপাড় উত্তরপ্রদেশে

জেলা পুলিশের এক কর্তা জিতেন্দ্র শ্রীবাস্তব জানান, “আমরা সিসিটিভি ফুটেজ যাচাই করছি এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলছি।

Human fetus hanging from overhead power line of station, stir in Uttar Pradesh

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: উত্তরপ্রদেশের শাজানওয়া রেল স্টেশনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। শুক্রবার সকালে স্টেশনের ওভারহেড বিদ্যুতের তারে একটি মানব ভ্রুণ ঝুলতে দেখা যায়। এই দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা, মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি থেকে প্রায় ২০ ফুট ওপরে তারের সঙ্গে ঝুলছিল ভ্রুণটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল কর্তৃপক্ষ ও পুলিশ। ভ্রুণটি নামিয়ে এনে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

তদন্তে নেমে পুলিশও চমকে গেছে। কীভাবে ভ্রুণটি সেখানে গেল, তা এখনও পরিষ্কার নয়। পুলিশের প্রাথমিক অনুমান, আশপাশের কোনও বাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং সেটি গিয়ে ওভারহেড তারে আটকে যায়।

[ আরও পড়ুন: এই প্রাক্তন পাক সেনাকর্তার নির্দেশেই পহেলগাঁওতে হামলা, দাবি প্রাক্তন পাক সেনা আধিকারিকের]

জেলা পুলিশের এক কর্তা জিতেন্দ্র শ্রীবাস্তব জানান, “আমরা সিসিটিভি ফুটেজ যাচাই করছি এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলছি। খুব শিগগিরই সত্য সামনে আসবে।” এই ঘটনার পেছনে অপরাধমূলক কিছু আছে কিনা, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

কারণ, সম্প্রতি উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ও ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়ছে। মানব ভ্রুণ উদ্ধারের মতো ঘটনায় সমাজে নৈতিক অবক্ষয়ের এক করুণ চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন অনেকেই। স্থানীয়রা চাইছেন, দোষীদের যেন দ্রুত শনাক্ত করে কড়া শাস্তি দেওয়া হয়।