ad
ad

Breaking News

Accident in Train

কান দিয়েছিলেন ইঞ্জিনে অগ্নিসংযোগের ‘গুজবে’, ট্রেন থেকে ঝাঁপ দিতেই মৃত্যু হল তিনজনের

মালগাড়ির ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়ে যান। আর তৎক্ষনাৎই মৃত্যু হয় তিনজনের

Hearing 'rumors' of engine fire, three died after jumping from the train

Bangla Jago Desk: কথায় আছে গুজবে কান দিতে নেই। আর এবারে সেই গুজবে কান দিয়েই প্রাণ গেল তিন যাত্রীর। শুক্রবার রাতের এই ঘটনা শিউরে তুলবে আপনাকেও। যাত্রীরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি এত বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে তাদের সামনে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ধানবাদে। শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে ১৩১৩৫ রাঁচী-সাসারাম ইন্টারিসিটি এক্সপ্রেস।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতে ট্রেনটি কুমণ্ডীহ স্টেশনে পৌঁছতেই ইঞ্জিনে আগুন লেগেছে বলে তারস্বরে চিৎকার করতে থাকেন এক যাত্রী। এর ফলে, ট্রেনে থাকা যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ সংশয়ের আশঙ্কায় তারা দ্রুত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে রেল লাইন ধরে দৌড়াতে শুরু করেন। আর ঠিক সেই সময় অপরদিক থেকে একটি মালগাড়ি আসছিল। চারদিকে অন্ধকার হওয়ায় তেমন কিছু দেখতে পারেননি যাত্রীরা। ফলে, মালগাড়ির ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়ে যান। আর তৎক্ষনাৎই মৃত্যু হয় তিনজনের। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। যদিও, ঘটনাটি ঘটতেই বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ট্রেন চলাচল।

ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিকরা এবং পুলিশ আধিকারিকরাও। ইতিমধ্যেই দুর্ঘটনার পর চালু করা হয়েছে হেল্পলাইনও। ধানবাদ কমার্শিয়াল কন্ট্রোল- ০৩২৬২২০৯৮৮০, ধানবাদ স্টেশন- ৮৭৫৬৯৯৭৬৪৭, কুমণ্ডীহ স্টেশন- ৭৫৪১৮১৩২৩০। অপরদিকে, মৃতদের শনাক্ত করার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এছাড়া, আহতদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। তাদের প্রাথমিক চিকিৎসাও শুরু হয়েছে সেখানে। যদিও, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সর্বোপরি, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।