ad
ad

Breaking News

Primary recruitment

ফের পিছিয়ে গেল ৩২ হাজার শিক্ষক বাতিল মামলার শুনানি

সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলার রায়ে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করতে হবে।

Hearing on 32,000 teacher dismissal case postponed again

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: প্রাথমিক শিক্ষকদের ৩২ হাজার নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে আগামী ৭ মে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার একটি প্রাথমিক শুনানি হয়। আদালত জানায়, এত বড় সংখ্যক নিয়োগ বাতিলের মামলা চলাকালীন সময়সীমার দিকে নজর রাখতে হবে। 

এই বিষয়ে সব পক্ষকে লিখিত বক্তব্য ও নথি পেশ করতে হবে।  একই বক্তব্য বা একই ইস্যুতে যুক্ত আইনজীবীরা একজনের নেতৃত্বে তাঁদের বক্তব্য পেশ করবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এবং ৪২ হাজার ৯৪৯ জনকে চাকরি দেয়। তবে, এই নিয়োগে একাধিক ত্রুটি ও অনিয়মের অভিযোগ ওঠে।

[আরও পড়ুন: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান, ইস্তফার হিড়িক পাক সেনায়

তবে ওই শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন এবং রাজ্যকে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছিল। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। ৭ এপ্রিল সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলার শুনানি থেকে সরে দাঁড়ান। ফলে মামলার শুনানি পিছিয়ে যায়। অবশেষে আগামী ৭ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে নতুন করে শুনানি শুরু হবে।