ad
ad

Breaking News

hariana

বুকের ওপর ভেঙে পড়ল বাস্কেটবল পোল, মৃত্যু জাতীয় স্তরের খেলোয়াড়ের

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রোহতকের লখন মাজরায় বাস্কেটবল অনুশীলন করছিলেন জাতীয়স্তরের খেলোয়াড়ের।

haryana-basketball-pole-collapse-death

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: এক মর্মম ঘটনা ঘটল হরিয়ানার রোহতকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই জায়গায় এক বাস্কেটবল গ্রাউন্ডে অনুশীলনের সময় আচমকাই ভেঙে পড়ে বাস্কেটবল পোল। এবং তার জেরেই মৃত্যু হয় এক তরুণের। মৃত যুবকের নাম হার্দিক রাঠি। বয়স মাত্র ১৬ বছর। এই ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও এইরকম ঘটনাই ঘটেছিল সেই হরিয়ানার বাহাদুরগড়েই। তাতেও মৃত্যু হয়েছিল এক তরুণের। মৃত তরুণের নাম আমন। 

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রোহতকের লখন মাজরায় বাস্কেটবল অনুশীলন করছিলেন জাতীয়স্তরের খেলোয়াড়ের। তাঁরা সেই সময় থ্রি পয়েন্ট ড্রিলের অনুশীলন করছিলেন। ঠিক সেই সময়ই আচমকা ওই পোলটি ভেঙে হার্দিকের বুকের ওপর পড়লে তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। হার্দিককে এই অবস্থায় দেখে তাঁর বন্ধুরা পোলটি সরিয়ে ফেললেও হার্দিককে বাঁচাতে পারেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হার্দিকের দেহ ময়না তদন্ত করা হবে, এবং তারপরই তা তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। 

প্রসঙ্গত, হার্দিকের যখন এইরকম ঘটনা ঘটে, ঠিক তার দুদিন আগে এইরকমই এক ঘটনা ঘটেছিল হরিয়ানার বুকেই। সেই ঘটনাতেও প্রাণ হারিয়েছিলেন এক ১৫ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড়। এদিকে এত মাত্র দুদিনের ব্যবধানেই পর পর এইরকম মর্মান্তিক ঘটনায় দুইজনের মৃত্যু হরিয়ানার বাস্কেটবল জগতের পরিকাঠামোকে নিয়ে গভীর প্রশ্নচিহ্ণ তুলে দিয়েছে।