Bangla Jago TV Desk : চার রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে কার্যত কংগ্রেস-বিজেপির মুখোমুখি লড়াই। তেলঙ্গানায় মূল লড়াই ‘ভারত রাষ্ট্র সমিতি’-র সঙ্গে কংগ্রেসের। চার রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে কার্যত কংগ্রেস-বিজেপির মুখোমুখি লড়াই। তার মধ্যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শুরুতে এগিয়ে বিজেপি।
ছত্তীসগড়েও এগিয়ে রয়েছে বিজেপি। তেলঙ্গানায় মূল লড়াই ‘ভারত রাষ্ট্র সমিতি’ বিআরএস-এর সঙ্গে কংগ্রেসের। ময়দানে রয়েছে বিজেপিও। তবে সেখানেও আপাতত কংগ্রেসই এগিয়ে। মধ্যপ্রদেশের বিধানসভায় মোট আসনের সংখ্যা ২৩০। তার মধ্যে সরকার গড়ার জন্য অন্তত ১১৬টি আসনে জয় দরকার।
এছাড়া, তেলঙ্গানার ১১৯টি আসনের মধ্যে ৯০টি, রাজস্থানে ২০০টি আসনের মধ্যে ১০১টি এবং ছত্তীসগঢ়ে ৯০টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয় দরকার। তবেই সরকার গঠন করা যাবে।
FREE ACCESS