ad
ad

Breaking News

Sensex

Sensex: ‘নেক্সট জেনারেশন জিএসটি’তে চাঙ্গা শেয়ার বাজার, বাড়লো সেনসেক্স ও নিফটি পয়েন্ট

এক ঘণ্টার মধ্যেই বেড়ে যায় ৭০০ পয়েন্ট এবং পেরিয়ে যায় ৮১ হাজারের গন্ডি।

gst-reform-boosts-sensex-nifty-stock-market-rally

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: কেন্দ্র সরকারের নেক্সট জেনারেশন জিএসটি করে দেখালো বড় কামাল। বেশ চাঙ্গা হয়ে গেল শেয়ার বাজার। বৃহস্পতিবার শেয়ারের পয়েন্টের মাত্রা চলে যায় রীতিমতো অন্য পর্যায়। ঝড়ের গতিতে বেড়ে যায় সেন্সেক্স ও নিফটির পয়েন্ট। স্বাভাবিকভাবেই এটি একটি বড় স্বাস্তি মধ্যবিত্তদের কাছে। একদিকে যেমন তাদের সঞ্চয় বাড়বে, তেমনি অন্যদিকে বৃদ্ধি পেয়েছে বিনিয়োগের পরিমাণও।(Sensex)

আরও পড়ুনঃ Teacher Scam Verdict: গ্রুপ সি-তে সুযোগ পাবেন ‘অযোগ্য’রা! শিক্ষক দিবসের অনুষ্ঠান উপলক্ষে কী বললেন মুখ্যমন্ত্রী?

জানা গিয়েছে, বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ার পয়েন্ট দ্রুত গতিতে বাড়তে শুরু করে। এক ঘণ্টার মধ্যেই বেড়ে যায় ৭০০ পয়েন্ট এবং পেরিয়ে যায় ৮১ হাজারের গন্ডি। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনসেক্স (Sensex) ভালোই বেড়েছে। পাশাপাশি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির পয়েন্টেও দারুন বৃদ্ধি দেখা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তা ২৪ হাজার ৮০০ বা তার বেশির মধ্যে ঘোরাফেরা করছে। এছাড়া এদিন লাভের মুখ দেখছে ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের বেশিরভাগই, বলে খবর।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/about

বিশেষজ্ঞ ও ওয়াকিবহাল মহল মনে করছে যে বিনিয়োগকারীরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের জেরে যেই ধাক্কা খেয়েছিলেন, তা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন। শুধু তাই নয়, এটাও মনে করা হচ্ছে যে জিএসটি কমানোর মূল উদ্দেশ্য শুধু ভারতবর্ষে বাজারে চাহিদা বৃদ্ধি নয়, বরং ট্রাম্পের শুল্কবোমার কড়া জবাব দেওয়া। সবমিলিয়ে, বৃহস্পতিবার বিশাল উচ্ছ্বাস দেখা গেল শেয়ার বাজারে।(Sensex)

উল্লেখ্য, বুধবার বৈঠকে বসে জিএসটি কাউন্সিল এবং বিশাল পরিবর্তন আনে কাঠামোয়। খাবারের দাম যেমন কমেছে, তেমনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্রের উপর জিএসটি তুলে নেওয়া হয়েছে ও কমানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘নেক্সট জেনারেশন জিএসটি’র বিশাল প্রশংসা করেন। যদিও তাঁকে বিরোধিতার মুখে পড়তে হয় অন্যান্য দলগুলির। দেরিতে এই বদল আনার জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে।(Sensex)