চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: Google Gemini-এর ‘Banana AI Saree’ ট্রেন্ডে অংশ নিতে গিয়ে এক তরুণী এমন অভিজ্ঞতার শিকার হলেন, যা শিউরে তুলেছে নেটিজেনদের। ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার ভিডিও শেয়ার করে তিনি দাবি করেছেন, AI এমন একটি ব্যক্তিগত শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করেছে, যা তাঁর আপলোড করা ছবিতে ছিলই না। ভিডিওতে ওই তরুণী জানান, তিনি নিজে একটি শাড়ি পরা ছবি আপলোড করেন Google Gemini-তে, এবং নির্দিষ্ট একটি প্রম্পট দিয়ে ছবিটি AI দিয়ে জেনারেট করান। Gemini তখন সেই ছবিকে রূপান্তর করে একটি ভিন্টেজ ব্যাকগ্রাউন্ডে এডিটেড শাড়ি পরা চেহারায়। কিন্তু এরপরে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। AI দ্বারা তৈরি ছবিতে দেখা যায়, তাঁর শরীরের এমন একটি অংশে তিল (mole) রয়েছে, যা ওই নির্দিষ্ট ছবিতে কোনওভাবেই দেখা যাচ্ছিল না (Google Gemini)।
View this post on Instagram
আরও পড়ুনঃ Political Infighting: দেড় ফুটিয়া বামপন্থী হার্মাদ লেখা পোস্টার বিজেপি জেলা সভাপতির বিরূদ্ধে
তিনি বলেন, “আমি যখন ছবিটা জেনারেট করালাম, দেখি এমন কিছু আছে যেটা খুবই অস্বস্তিকর… Gemini কীভাবে জানল যে আমার শরীরের এই অংশে একটি তিল আছে? এটা খুবই ভয়ের এবং খুব অদ্ভুত। আমি আজও বুঝে উঠতে পারছি না এটা কীভাবে হল। আমি এই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যেন আপনারা সতর্ক থাকেন। সোশ্যাল মিডিয়া বা AI প্ল্যাটফর্মে যা কিছু আপলোড করছেন, সাবধানে করবেন।” ইতিমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওতে ৭০ লক্ষেরও বেশি ভিউ হয়েছে, আর শত শত মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। কেউ কেউ জানিয়েছেন, তাঁরাও একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন (Google Gemini)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “Gemini তো Google-এরই অংশ। তারা আমাদের ফোন, গ্যালারি, ক্লাউডে থাকা ছবি ঘেঁটেই তো এসব এআই ইমেজ তৈরি করে। সবই একে অপরের সঙ্গে সংযুক্ত।”অন্য একজন বলেন, “আমার ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। আমার শরীরে থাকা এমন একটি ট্যাটু AI ছবিতে চলে আসে, যা আমার আপলোড করা ছবিতে ছিল না।” তৃতীয় একজন ব্যবহারকারী বলেন, “এটাই তো AI-এর স্বাভাবিক কাজ। যেহেতু আমরা বছরের পর বছর ধরে বিভিন্ন ছবি, ভিডিও অনলাইনে আপলোড করে আসছি, AI সেগুলো বিশ্লেষণ করেই ছবি বানায়। অতীতের ডিজিটাল ডেটাও কাজে লাগায়।” আরেকজন আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে লেখেন, “এটা আসলে প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গিতে খুব সাধারণ। AI আপনার পূর্ববর্তী সব আপলোড বিশ্লেষণ করে, এবং একটা বেশি রিয়ালিস্টিক ছবি তৈরির জন্য সেই তথ্য কাজে লাগায়। এটাই পুরো ব্যাপার (Google Gemini)।”