ad
ad

Breaking News

জি-২০ সম্মেলন

শেষ হল ১৮তম জি-২০ সম্মেলন ভারতের আতিথেয়তায় মুগ্ধ রাষ্ট্রনায়করা

নিজস্ব প্রতিনিধি: শেষ হল জি-২০ সম্মেলন। গত তিনদিন দুর্ভেদ দুর্গে পরিণত হয়েছিল নয়াদিল্লি। এখন নয়াদিল্লিতে ভারতমণ্ডপমে এখন যেন ভাঙা মেলার ছবি। গত নভেম্বর মাস থেকেই ভারতে চলছে জি ২০ সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্তে এই সম্মেলনের বৈঠক হয়। শনিবার ও রবিবার নয়াদিল্লিতে হল জি-২০ সম্মেলনের রাষ্ট্রনেতাদের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৩০টি দেশের রাষ্ট্রনেতা। সেই […]

নিজস্ব প্রতিনিধি: শেষ হল জি-২০ সম্মেলন। গত তিনদিন দুর্ভেদ দুর্গে পরিণত হয়েছিল নয়াদিল্লি। এখন নয়াদিল্লিতে ভারতমণ্ডপমে এখন যেন ভাঙা মেলার ছবি। গত নভেম্বর মাস থেকেই ভারতে চলছে জি ২০ সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্তে এই সম্মেলনের বৈঠক হয়। শনিবার ও রবিবার নয়াদিল্লিতে হল জি-২০ সম্মেলনের রাষ্ট্রনেতাদের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৩০টি দেশের রাষ্ট্রনেতা। সেই বৈঠকে নয়াদিল্লির ঘোষণাপত্র সর্বসম্মতিতে গৃহীত হয়েছে। রবিবার বৈঠক থেকে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। আগামী নভেম্বর মাসে এই সম্মেলনের ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠক করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই বৈঠকে সব দেশকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মোদি।

গত বারের জি-২০ সম্মেলনের প্রতিনিধিত্ব করেছে ইন্দোনেশিয়া। এবার দয়িত্ব পায় ভারত। পরের বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে জি-২০। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে একটি করে গাছের চারা তুলে দেন। সম্মেলন শেষে ফের একবার বিশ্ব শান্তির বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী বলেন, এবারের জি-২০ সম্মেলন এখানেই শেষ হল। আশা করি ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচারের ভাবনা আপনাদের ভাল লেগেছে। সবাইকে ধন্যবাদ।

সম্মেলনের শেষ দিন সকালে অভ্যাগত রাষ্ট্রনেতাদের সকলেরই জমায়েত হন রাজঘাটে। গান্ধি সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বাইডেন-সহ সব রাষ্ট্রনেতা। দেশে ফিরে যাওয়ার আগে সবাই সবাই সঙ্গে আর একবার সৌহার্দ বিনিময় করেন। জি-২০ সম্মেলনে আসা বিদেশি রাষ্ট্রনায়করা মুগ্ধ হন ভারতের আতিথেয়তায়। প্রত্যকেই একরাশ মুগ্ধতা সঙ্গে করে নিয়ে দেশে ফিরে যান। বসুধৈব কুটুম্বকম বার্তা সামনে রেখে আতিথেয়তায় কোনও ত্রুটি রাখেনি ভারত।