চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : এপ্রিল মাসে, সিঙ্গাপুর এবং হংকং- এর বেশ কয়েকটি পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক ইথিলিন অক্সাইড পাওয়া গিয়েছে। এরপর, জনপ্রিয় ভারতীয় মশলা ব্রান্ড MDH প্রাইভেট লিমিটেড এবং এভারেস্ট ফুড প্রোডাক্ট প্রাইভেটকে তাদের মশলা বিক্রি করতে নিষিদ্ধ করা হয়েছে। এরপরই ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এই মশলার নমুনা সংগ্রহের জন্য বেশ কয়েকটি শহর থেকে মশলা সংগ্রহ শুরু করে দিয়েছে। গত মাসে ১১১ টি মশলা উৎপাদনকারী সংস্থার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের কোম্পানি থেকে মশলা উৎপাদনও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
[ আরও পড়ুন : Today Horoscope: চন্দ্রের মিথুনে ভ্রমণে সর্বার্থসিদ্ধি যোগ, ৬ রাশির উন্নতি পাকা, বিপাকে কারা? ]
একটি রিপোর্ট অনুসারে জানা যায়, মশলার নমুনা সংগ্রহ প্রক্রিয়াটি এখনো বহাল রয়েছে। FSSAI ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ৪,০০০ টির বেশি নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। FSSAI এর অনুমান, পরবর্তীকালে আরো বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পণ্যে ভেজাল পাওয়া যেতে পারে। এই সমস্ত নমুনা গুলির মধ্যে রয়েছে এভারেস্ট, MDH, ক্যাচ এবং বাদশা-এর মতো সুপরিচিত ব্র্যান্ডের পণ্য।
Food Standards Agency had issued alerts for ethylene oxide in Indian spices before January 2023.#FSSAI confirmed the safety of popular brands #MDH and #Everest, with no presence of the chemical in tested samples, ensuring consumer confidence in these products.
Full details… pic.twitter.com/ghtxwk3rKG
— The Times Of India (@timesofindia) July 5, 2024
মিন্টের রিপোর্ট অনুসারে, নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যেই ২,২০০ টি নমুনা পরীক্ষা করেছে। যার মধ্যে ১১১ টি মশলা প্রস্তুতকারক সংস্থা পণ্যের মৌলিক মান মানতে ব্যর্থ হয়েছে। এই ধরনের মশলা প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স অবিলম্বে বাতিল করে দেওয়া হয়েছে এবং তাদের উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়েছে।
[ আরও পড়ুন : Elon Musk: গরিব হয়ে গেলেন এলন মাস্ক! ৬ মাসে হারালেন ২৯.৯ বিলিয়ন ডলার ]
FSSAI আরো জানিয়েছে, যেহেতু FSSAI এর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কম তাই যে সমস্ত কোম্পানিগুলির মশলাতে ভেজাল পাওয়া গিয়েছে তাদের লাইসেন্স বাতিল করার জন্য তালিকাভুক্ত করতে কিছুটা সময় লাগছে। বিশিষ্ট আধিকারিকদের মতে, যে সমস্ত লাইসেন্স গুলি ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই কেরালা এবং তামিলনাড়ুর ছোট মসলা প্রস্তুতকারক সংস্থা। তবে গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কোম্পানিগুলিও এই তদন্তের অধীনে রয়েছে। ১১১ টি কোম্পানির মধ্যে বেশিরভাগই ছোট কোম্পানি এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ই-মেইল এবং যোগাযোগ নাম্বার না থাকায় তাদের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করা যায়নি।
এই একই প্রক্রিয়ার মাধ্যমে মে মাসে FSSAI MDH এবং এভারেস্টের নমুনা পরীক্ষা করে। তখন তাদের উৎপাদনকারী মশলার মধ্যে ইথিলিন অক্সাইড পাওয়া যায়নি। এই পরীক্ষায় এভারেস্ট এবং MDH মসলার মধ্যে ৩৪টি নমুনা অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে ৯ টি মহারাষ্ট্র এবং গুজরাটের এভারেস্ট মশলা এবং ২৫ টি দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানের MDH মশলা।