Bangla Jago Desk : ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে রাজধানী। অন্যদিকে বৃহস্পতিবারই রাজস্থানের জয়পুরে পা রাখলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকর। দুদিনের ভারত সফরে তিনি ঘুরে দেখবেন রাজস্থানের গোলাপি শহর। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, অংশগ্রহণ করবে রোড শো এ| ঘুরে দেখাবেন ঐতিহ্যবাহী স্থানগুলি।
২৬ শে জানুয়ারি দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাকর। তিনি হলেন ফ্রান্সের ষষ্ঠ নেতা। শেষ মুহূর্তে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আমন্ত্রণ গ্রহণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট আর তার মধ্যে দিয়ে স্পষ্ট দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা মজবুত। বিদেশ মন্তক সূত্রে খবর জয়পুর বিমানবন্দরে নামার পর ফরাসির প্রেসিডেন্ট ঘুরে দেখবেন জয়পুরের আমের ফোর্ট যন্তর মন্তর হাওয়া মহল আমের ফোর্টের একটি সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রায় ছয় ঘন্টা গোলাপি শহর ঘুরে দেখবেন ফরাসি প্রেসিডেন্ট।
এরপর তিনি রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। দু’দেশের দ্বিপাক্ষিক বিষয় সহ ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্র নেতা ভারতের প্রস্তাবিত ২৬ টি রাফালে এফ এবং তিনটি স্করপেন সাবমেরিনও তাদের এই আলোচনা স্থান পাবে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল। শুধু তাই নয় ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠক হবার সম্ভাবনা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।
FREE ACCESS