চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: খুশির খবর! দীপাবলির দিনেই অবশেষে মিলান থেকে দেশে ফিরছেন আটকে পড়া ভারতীয় যাত্রীরা। গত শুক্রবার প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান বাতিল হওয়ায় মিলানে আটকে পড়েছিলেন প্রায় আড়াইশোরও বেশি যাত্রী। যাত্রীদের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত তাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করল এয়ার ইন্ডিয়া (Flight Rescue)।
আরও পড়ুনঃ Stock Rally: দীপাবলির আলোয় ঝলমল শেয়ার বাজার! উৎসবের আবহে সেনসেক্সে ৭০০ পয়েন্টের বিশাল লাফ
জানা গিয়েছে, মিলান থেকে দিল্লিগামী এআই১৩৮ডি (AI138D) ফ্লাইটটি গত ১৭ অক্টোবর বাতিল হওয়ায় ২৫০ জনের বেশি যাত্রী দেশে ফিরতে পারেননি। দীপাবলির আগে বাড়ি ফেরার আশা নিয়ে থাকা যাত্রীরা আটকে পড়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেন এবং অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা প্রকাশ করেন। প্রথমে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, আটকে পড়া যাত্রীদের জন্য ২০ অক্টোবর বা তার পরের ফ্লাইটের ব্যবস্থা করা হবে। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
যাত্রীদের এই ক্ষোভ প্রশমিত করতে এবং দীপাবলির আগে তাঁদের ঘরে ফেরাতে তড়িঘড়ি বিশেষ উদ্যোগ নেয় এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থাটি একটি বিবৃতি জারি করে জানায় যে, ১৭ অক্টোবর ফ্লাইট বাতিলের কারণে সমস্যায় পড়া যাত্রীদের জন্য রবিবার, অর্থাৎ ১৯ অক্টোবর মিলানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ বিমানটি সোমবার দীপাবলির দিন সকালেই দিল্লিতে পৌঁছনোর কথা (Flight Rescue)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে যে, যে সকল যাত্রী দীপাবলির পরের ফ্লাইটে যাওয়ার জন্য তাদের টিকিট পুনরায় নির্ধারিত (রিশিডিউল) করেছিলেন, তাঁরাও চাইলে এই বিশেষ বিমানে দিল্লি ফিরতে পারবেন। এই বিশেষ ব্যবস্থায় বহু ভারতীয় যাত্রী অবশেষে উৎসবের দিন নিজেদের পরিবারের কাছে ফিরতে পারছেন, যা নিঃসন্দেহে স্বস্তিদায়ক (Flight Rescue)।