ad
ad

Breaking News

Farmer Suicides

Farmer Suicides: মহারাষ্ট্রে করুন অবস্থা, বাড়ছে কৃষকদের আত্মহত্যার সংখ্যা

এর চেয়েও শোচনীয় ব্যাপার, এখনো অবধি অনেকেই ক্ষতিপূরণ পাননি। পাশাপাশি, অজস্র পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকারও করেছে সেই রাজ্যের সরকার।

Farmer Suicides: Over 767 Deaths in Just 3 Months

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk: মহারাষ্ট্রে করুন অবস্থা অব্যাহত কৃষক শ্রেণীর (Farmer Suicides)। প্রতিনিয়ত বেড়ে চলেছে আত্মহত্যার সংখ্যা। শুধু তাই নয়, যে হারে তা বেড়ে চলেছে, এমনটা চলতে থাকলে মনে করা হচ্ছে তিন হাজার পার হয়ে যাবে, যা গত দুই বছরের তুলনায় অনেকটা বেশি। এর চেয়েও শোচনীয় ব্যাপার, এখনো অবধি অনেকেই ক্ষতিপূরণ পাননি। পাশাপাশি, অজস্র পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকারও করেছে সেই রাজ্যের সরকার।

বর্তমানে মহারাষ্ট্র শীর্ষে রয়েছে কৃষকদের আত্মহত্যার ক্ষেত্রে। এই ব্যাপারে বিরোধী দলের বিধায়করা বিধানসভায় প্রশ্ন করায় সরকারের তরফ থেকে একটি তথ্য পেশ করা হয় যেখানে জানানো হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৭৬৭টি কৃষক আত্মহত্যা করেছেন, যার মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে ৩৭৩টি পরিবারকে, ২০০টিকে দেওয়া সম্ভব নয় এবং ১৯৪টির তদন্ত চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ৩২৭ জনের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে এবং বাকিগুলির কাজ চলছে। অর্থাৎ অধিকাংশেরই হাতে ক্ষতিপূরণ এসে পৌঁছয়নি (Farmer Suicides)।

প্রসঙ্গত, ২০২৩ সালে মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার সংখ্যা ছিল ২ হাজার ৮৫১। ২০২৪এ তা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৫এ। কিন্তু চলতি বছরে যে হারে কৃষক আত্মহত্যা হচ্ছে, তাতে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে ২০২৫ সালে এই সংখ্যা ৩০০০ পেরিয়ে যাবে এবং এটা যদি হয়, তাহলে প্রশ্নের মুখে পড়বে ফড়নবিসের সরকার। শুধু ফড়নবিস নয়, গোটা কেন্দ্র সরকারকেই এর জবাব দিতে হবে বলে মনে করা হচ্ছে (Farmer Suicides)।

উল্লেখ্য, বছর ৪-৫ আগে কৃষি বিলকে কেন্দ্র করে কৃষকদের বিক্ষোভে উত্তাল ছিল গোটা ভারতবর্ষ। লাগাতার কেন্দ্র সরকারকে কটাক্ষের মুখে পড়তে হতো বিরোধীদের। যদিও যাবতীয় সব অভিযোগ অস্বীকার করত কেন্দ্র এবং পাল্টা দোষারোপ করত বিরোধীদের। পরে যদিও বিতর্কিত সেই বিলগুলি প্রত্যাহার করা হয়েছিল। তবে তা ঘিরে কটাক্ষ আজও শুনতে হয় কেন্দ্রকে। এখনো সংসদে এই ব্যাপারে তর্কাতর্কিতে জড়াতে দেখা যায় শাসক ও বিরোধীদের (Farmer Suicides)।