ad
ad

Breaking News

Andhra Pradesh

Andhra Pradesh: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল অন্ধ্রপ্রদেশ! বাজি কারখানায় আগুন

Bangla Jago Desk: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার একটি বাজি কারখানায় বুধবার দুপুরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।সামনেই দীপাবলি এবং ছটপুজোর মতো বড় উৎসব থাকায় বাজি কারখানাটিতে ব্যস্ততা ছিল তুঙ্গে। পুলিশ সূত্রে […]

Andhra Pradesh Factory Explosion in Andhra’s East Godavari

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার একটি বাজি কারখানায় বুধবার দুপুরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।সামনেই দীপাবলি এবং ছটপুজোর মতো বড় উৎসব থাকায় বাজি কারখানাটিতে ব্যস্ততা ছিল তুঙ্গে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কারখানাটিতে বহু শ্রমিক বাজি তৈরির কাজ করছিলেন (Andhra Pradesh)।

আরও পড়ুনঃ TMC Attack in Agartala: গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদ ধরতে হবে!’ ত্রিপুরায় পার্টি অফিসে হামলায় চরম হুঁশিয়ারি তৃণমূলের

পুলিশের প্রাথমিক অনুমান, কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ দাহ্য বস্তুতে কোনোভাবে আগুন ধরে যায়, এবং মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে একের পর এক বিস্ফোরক ফাটতে শুরু করে, যার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দুপুরে হঠাৎই বিকট শব্দ শুনতে পান তাঁরা। দ্রুত তাঁরা দেখেন, কারখানার দিক থেকে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চিৎকার-চেঁচামেচি শুরু হয় (Andhra Pradesh)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

দ্রুত দমকলে খবর দেওয়া হলেও, প্রচুর বিস্ফোরক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। স্থানীয়দের আশঙ্কা, বিস্ফোরণের পর কারখানার ভিতরে এখনও বহু শ্রমিক আটকে থাকতে পারেন। দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে (Andhra Pradesh)।