ad
ad

Breaking News

Punjab

পঞ্জাবে বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণ

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির বাইরে রাত ১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

Explosion outside BJP leader's house in Punjab

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির বাইরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থলে ফরেনসিক দলও পৌঁছেছে।

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির বাইরে রাত ১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এটি গ্রেনেড হামলা নাকি অন্য কিছু, তাও তারা তদন্ত করছে। জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর বলেন, ‘রাত ১টার দিকে আমরা এখানে বিস্ফোরণের খবর পাই, এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করি। ফরেনসিক টিম বিষয়টি তদন্ত করছে।

[আরও পড়ুন: গাজায় বোমাবর্ষণে নিহত ৬০ প্যালেস্তিনি]

আমরা সিসিটিভিও পর্যবেক্ষণ করছি, এটি গ্রেনেড হামলা নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখছি।’ বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া বলেন, তিনি বজ্রপাতের মতো কিছু একটার শব্দ শুনেছিলেন। পাশাপাশি বিজেপি নেতা বলেন, ‘বিস্ফোরণটি রাত ১টার দিকে ঘটে। আমি ঘুমাচ্ছিলাম, এবং আমার মনে হয়েছিল এটি একটি বজ্রপাতের শব্দ, পরে আমাকে বলা হয় যে একটি বিস্ফোরণ হয়েছে, তারপরে আমি আমার বন্দুকধারীকে থানায় পাঠাই।

সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে, ফরেনসিক বিশেষজ্ঞরাও এখানে উপস্থিত আছেন।’ জলন্ধরের ডেপুটি পুলিশ কমিশনার মনপ্রীত সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনোরঞ্জন কালিয়ার বাড়িতে এই ঘটনা ঘটেছে।