ad
ad

Breaking News

Explosion

নাশকতার ছক? লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৮, দিল্লি জুড়ে হাই অ্যালার্ট

ঘটনার কথা জানতে পেরে পুলিশ ও দমকলের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একাধিক মানুষ আহত হতে পারে বলে অনুমান।

Explosion Near Delhi’s Red Fort Triggers Panic

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে উচ্চ নিরাপত্তা অঞ্চলে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই একের পর এক গাড়িটিতে আগুন ধরে যায় (Explosion)। ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যা ৬.৩০ টার দিকে দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

ঘটনার কথা জানতে পেরে পুলিশ ও দমকলের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতের সংখ্যা অন্তত ৮। এখনও একাধিক আহত ও নিহতের ঘটনা ঘটতে পারে বলে অনুমান। এলাকা ঘিরে রয়েছে ফেলেছে পুলিশ (Explosion)। দিল্লি পুলিশ লালকেল্লা মেট্রো স্টেশনের ১ এবং ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ বা প্রস্থান নিষিদ্ধ করেছে।

বিস্ফোরণের কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করছেন। এই ঘটনার নেপথ্যে নাশকতার আশঙ্কাও করা হচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা (Explosion)।