ad
ad

Breaking News

নির্বাচন কমিশন

ভোটের ফল ঘোষণার আগেই ক্রাশ করল নির্বাচন কমিশনের ওয়েবসাইট?

Bangla Jago TV Desk : নির্বাচন কমিশনের ওয়েবসাইট নাকি ভোটের ফলাফলের দিনই ক্র্যাশ করেছে? নেটপাড়ায় এমনই দাবি উঠেছে । যদিও এই বিষয়ে কমিশনের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে আপাতত কমিশনের ওয়েবসাইট সচল রয়েছে। প্রসঙ্গত, ৪ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা রবিবার। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা এই ৪টি রাজ্যে ভোটের ফলাফলের কি ট্রেন্ড দেখা যাচ্ছে […]

Bangla Jago TV Desk : নির্বাচন কমিশনের ওয়েবসাইট নাকি ভোটের ফলাফলের দিনই ক্র্যাশ করেছে? নেটপাড়ায় এমনই দাবি উঠেছে । যদিও এই বিষয়ে কমিশনের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে আপাতত কমিশনের ওয়েবসাইট সচল রয়েছে। প্রসঙ্গত, ৪ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা রবিবার। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা এই ৪টি রাজ্যে ভোটের ফলাফলের কি ট্রেন্ড দেখা যাচ্ছে তার জন্য সকলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের দিকে তাকিয়ে রয়েছে ।

কারণ ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল বিশেষ তাত্পর্যপূর্ণ রাজনৈতিক মহলে। সেই কারণে এই ফলাফলের দিকেই তাকিয়ে গোটা দেশ। আর সেই দিনই   সূত্র মারফত্ শোনা যায়, সকাল ৯টার সময় ভোটের ট্রেন্ড সম্পর্কিত কোনও আপডেট নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছিল না। অভিযোগ পাওয়ার পর ECI-এর টেকনিক্যাল টিম বিষয়টির উপর নজরদারি চালায়।

যদিও নির্বাচন কমিশনের তরফে এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়,  নির্বাচন কমিশনের ওয়েবসাইট ‘ক্র্যাশ’ করে গিয়েছে। এই অভিযোগ পাওয়ার পরই হইচই পড়ে যায় । অভিযোগ পাওয়ার পর ECI-এর টেকনিক্যাল টিম বিষয়টির উপর নজরদারি চালায়। পরে অবশ্য সচল হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট। তবে এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি।

 

FREE ACCESS