ad
ad

Breaking News

ED Raids

ED Raids: ৯০০ কোটির বেআইনি সম্পত্তি! CA নরেশ কেজরীওয়ালের বাড়িতে ইডি-র হানা

ইডি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এক ঠিকানা থেকে কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।

ED Raids Chartered Accountant Naresh Kumar Kejriwal

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: রাঁচির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নরেশ কুমার কেজরীওয়ালের বিপুল বেআইনি সম্পত্তির হদিস মিলল ইডির হাতে। প্রায় ৯০০ কোটি টাকার সম্পত্তি জাল জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই রাঁচি, মুম্বই ও সুরতে তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। ইডি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এক ঠিকানা থেকে কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।তদন্তকারী সংস্থার দাবি, হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেন নরেশ। পরিবারের সদস্যদের নামে এবং বেনামে সারা দেশে রয়েছে বহু সম্পত্তি। সেই সম্পত্তিগুলির উৎস ও প্রকৃত মালিকানা খতিয়ে দেখতেই চলছে বৃহৎ অভিযান। আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে আয়কর দফতর প্রথমে মামলা শুরু করলেও পরে তা ইডির হাতে পৌঁছয়। বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন ভাঙার অভিযোগে নরেশের বিরুদ্ধে মামলা রুজু করে তল্লাশি শুরু হয়েছে (ED Raids)।

আরও পড়ুনঃ Delhi Air Pollution: ফের ‘অতি খারাপের’ কোঠায় দিল্লির বাতাস! কোন কোন এলাকায় AQI ছাড়াল ৩৮০?

সূত্রের খবর, শুধু দেশে নয়—সংযুক্ত আরব আমিরশাহি, নাইজেরিয়া এবং আমেরিকাতেও নরেশের বেনামী সম্পত্তি রয়েছে। তদন্তে উঠে এসেছে, সম্প্রতি প্রায় ১,৫০০ কোটি টাকার লেনদেনের হদিস। বিদেশে তাঁর সম্পত্তির পরিমাণ, বাজারদর এবং অর্থের উৎস জানতে নরেশকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইডি।জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে মহারাষ্ট্রের নন্দুরবাড় থানায় নরেশের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের হয়। তার পর থেকেই বিভিন্ন আর্থিক অনিয়ম, অর্থপাচার ও বিদেশি সম্পত্তির সূত্র ধরে চাপ বাড়িয়েছিল তদন্তকারী সংস্থা। মঙ্গলবারের তল্লাশি অভিযানে সেই সব সন্দেহ আরও পোক্ত হয়েছে বলে মনে করছে ইডি (ED Raids)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/